গ্রাহক হয়রানি রোধে তড়িৎ কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করছে টেকটিউনস
কমিউনিটি

গ্রাহক হয়রানি রোধে তড়িৎ কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করছে টেকটিউনস কমিউনিটি


টেকটিউনস এশিয়ার সর্ববৃহৎ ও বাংলাদেশের সবচেয়ে বড় বাংলা টেকনোলোজি সৌশল কমিউনিটি। দীর্ঘ ১০ সময় ধরে টেকটিউনস আছে সকলের পাশে সবসময়। টেকটিউনসে নিয়মিত টিউন করছে শত শত মেধাবী টিউনার। তাদের টিউন থেকে জ্ঞান লাভ করছে ও সমস্যার সমাধান করছে বাংলাদেশের হাজারো টেকনোলজি প্রেমী।





সকল টিউনার, টিউমেন্টর, টিউজিটর এর মাঝে তৈরি হয়েছে এক শক্তিশালী ঐক্য ও বন্ধন। টেকটিউনস এখন শুধুই একটি অনলাইন সৌশল প্ল্যাটফর্ম নয়। টেকটিউনস একটি পরিবারের মত। অনেকেই টেকটিউনস এর মাধ্যমে পরিচিত হয়ে এখন বাস্তব জীবনে সহকর্মী  বা বন্ধু হিসেবে এক সাথে কাজ করছে ও কাজ শিখছে।





টেকটিউনস শুরু থেকেই বাংলাদেশের টেকনোলজি জ্ঞান পিপাসু মানুষদের পিপাসা মিটানোর চেষ্টায় আছে। তবে শুধু টেকনোলজির পিপাসা মিটিয়েই শান্ত নয় টেকটিউনস। বাংলাদেশের সকল প্রযুক্তি প্রেমীর সব ধরনের সমস্যায় পাশে থাকার চেষ্টা করে টেকটিউনস।





টেকটিউনস বেশ কিছু গ্রাহক হয়রানির বিরুদ্ধে বড় বড় কোম্পানির বিরুদ্ধে হিংস্র গর্জন তুলেছে টেকটিউনস কমিউনিটি। বিভিন্ন বড় বড় কোম্পানি গুলো সাধারন গ্রাহকদের সরলতার সুযোগ নিয়ে তাদের ক্ষতি করেছে। টেকটিউনস এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে টনক নরে এসব বাঘা কোম্পানি গুলোর। তারা ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দেয় এবং তাদের ভুল ত্রুটি গুলো শুধরে নেয়। এমনই কিছু বাস্তব উদাহরন আছে নিচে





ব্র্যাক ব্যাঙ্কের একজন ফ্রিল্যান্সার কে পথে বসানো এবং পুরো অনলাইন ব্যাকিং সিস্টেম আপগ্রেড









গত ১৮ই ফেব্রুয়ারি, ২০১৩ তে ফ্রিল্যান্সার মিজানুর রহমান তার দৈনন্দিন রুটিন অনুযায়ী বিকাল ৪ টায় ঘুম থেকে উঠেন। রাতে একটি দরকারে তিনি তার ব্র্যাক ব্যাংকের আই-ব্যাংকিং এ লগিন করার চেষ্টা করলে তার পাসওয়ার্ড ভুল দেখিয়ে তার একাউন্ট লক হয়ে যায়। পরে তিনি ইমেইল চেক করে বুঝতে পারেন তার একাউন্ট থেকে ৫০০০০ টাকা নাই হয়ে গেছে। সাথে সাথেই তিনি ব্র্যাক ব্যাংকের কাস্টমার কেয়ার এ ফোন দিয়ে তার আই-ব্যাংকিং বন্ধ করেন। পরের দিন তিনি প্রায় হতাশ হয়ে তার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে টেকটিউনস এ "BRAC BANK, হ্যাকার ও একজন পথে বসে যাওয়া ফ্রিল্যান্সার" শিরোনামে একটি টিউন করেন।





এর পরপরই পুরো টেকটিউনস কমিউনিটির সহায়তায় পুরো অনলাইন কমিউনিটি তে বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে যায়। বিভিন্ন সোসিয়াল কমিউনিটি তে এ নিয়ে বেশ হইচই হয়। ব্যপার টি বিভিন্ন অনলাইন নিউজ সাইট ও অনেকের নজরে পরে। বিডিনিউজ এ নিয়ে একটি নিউজ প্রকাশ করে "ব্র্যাক ব্যাংকের আই-ব্যাংকিং নিয়ে প্রশ্ন!"





সব মিলিয়ে পুরো অনলাইন কমিউনিটি তে সারা পরে যায়, এবং অবশেষে ব্র্যাক ব্যাংক এর টনক নরে। তারা অতি সত্তর তাদের সিকিউরিটি সিস্টেম আপডেট করে এবং মিজানুর রহমান -এর ৫০, ০০০ টাকা ফেরত দেয়।





পুরো বিষয়টাই ছিলো ব্র্যাক ব্যাংকের নিরাপত্তা ঘাটতি এবং তাদের খামখেয়ালী ভাব। অনেকে অভিযোগ করেন যে এই ঘটনায় ব্যাংক কর্মকর্তা জড়িত ছিলো। অবশেষে টেকটিউনস কমিউনিটির জোরদার আন্দোলন সফল হয়। এটি টেকটিউনস কমিউনিটির জন্য একটি বড় পাওয়া।





এ নিয়ে আরো পড়তে পারেন মাহবুব আলম (swordfish) এর টিউন দুটিতেঃADs by Techtunes ADs






0 Comments: