(হযরত আলী (আঃ) এর উপদেশ )*।
হযরত আলী (আ.) বলেন : ‘বাদশাহর সহচর বাঘের ওপর আরোহণকারীর ন্যায় হয়ে থাকে। লোকেরা তার অব¯হান দেখে ঈর্ষা করে। সে তার অবস্থানের ভয়াবহতা ভালো করেই জানে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৫৫
হযরত আলী (আ.) বলেন : ‘অপরের সন্তানের প্রতি করুণা কর। তোমাদের সন্তানদের হিফাজতের ব্যব¯হা তারই ফলে হবে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৫৬
হযরত আলী (আ.) বলেন : ‘জ্ঞানীদের উক্তি সঠিক হলে ঔষধের কাজ দেয়। আর তা ভুল হলে রোগ সৃষ্টি করে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৫৭
হযরত আলী (আ.) বলেছেন : ‘হে বনী আদম! যে দিনটি আসেনি তার চিন্তায় বিভোর হবে না। যে দিনটি এসেছে তার চিন্তা কর। কারণ, তোমার বয়স অবশিষ্ট থাকলে সেই দিনের জন্য আল্লাহ রিযিকের বন্দোবস্ত করবেন।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৫৯
হযরত আলী (আ.) বলেছেন : ‘তোমার বন্ধুকে ধীরে ধীরে ভালোবাস। হতে পারে কোন দিন সে তোমার অসন্তোষের পাত্র হয়ে যাবে। আর তোমার নিকট অবাঞ্ছিত ব্যক্তিকে ধীরে ধীরে ঘৃণা কর। হতে পারে সে কোন দিন তোমার প্রিয়পাত্র হয়ে যাবে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৬০




0 Comments: