প্রতিচ্ছবি বাগেরহাট প্রতিনিধি:
সাম্প্রতিক নিম্নচাপ, টানা বৃষ্টি ও অমাবশ্যার জোয়ারের পানিতে বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বের হতে না পারায় তলিয়ে গেছে কয়েকশ’ চিংড়ি ও সাদা মাছের ঘেরের পাড়। সেই সাথে শীতকালীন সবজির ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এমন পরিস্থিতিতে কৃষক চোখে ‘সরষে ফুল’ দেখছেন চিংড়ি ও সবজি চাষীরা।
উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুরের চিংড়ি চাষীরা জানান, অমাবশ্যার জোয়ারের প্রভাবে নদী ও খালে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে প্রবল বর্ষণে বিলের পানি খালে বের হতে না পারায় তলিয়ে গেছে কয়েকশ’ চিংড়ি ও সাদা মাছের ঘেরের পাড়। এতে ঘের হয়ে মাছ বেরিয়ে চাষিদের চরম ক্ষতি হয়েছে।
অপরদিকে ঘেরের পাড় তলিয়ে যাওয়ায় ও বৃষ্টিতে টমেটোসহ সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে দেনার দায়ে সব হারানো কৃষকরা চরম বিপাকে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান জানান, এ বছর এ উপজোয় প্রায় দেড় হাজার একর জমিতে সবজি চাষ হয়েছে। প্রাথমিকভাবে আংশিক ক্ষতি ধারণা করা হলেও কৃষি অফিসের পক্ষ থেকে সঠিক ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে কাজ চলছে।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা কর্মকর্তা বিপুল কৃষ্ণ মন্ডল জানান, এ উপজেলায় প্রায় ১১ হাজার গলদা ও বাগদা চিংড়ি এবং সাদা মাছের ঘের রয়েছে। জোয়ারের পানি ও প্রবল বর্ষণে নিম্মাঞ্চলের কিছু মাছের ঘেরের পাড় তলিয়ে গেলেও তেমন বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।
ইমরুল কায়েস/এ আর




0 Comments: