রমাজান চলে গেলেও ভাল দিকগুলো আঁকড়ে ধরে থাকাই ঈমান।

রমাজান চলে গেলেও ভাল দিকগুলো আঁকড়ে ধরে থাকাই ঈমান।

রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে কিছু কিছু ছেলে মেয়েদের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যায়। পরিবর্তন গুলো আপনাদের সামনে তুলে ধরার আমার সামান্য প্রয়াস।
.
→ ছেলেদের মধ্যে যেসব পরিবর্তন লক্ষণীয়;
.
★ রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলেও, রমাজান শেষে তাদের নামায পড়তে দেখা যায় না।
.
★ রমজান মাসে তাদের মাথায় টুপি দেখা গেলেও, রমজান শেষে তাদের মাথায় টুপি দেখা আপনার সৌভাগ্য আছে বলে মনে হয়না।
.
★ রমজান মাসে তাদের পরনে পাঞ্জাবী দেখলেও, রমজান শেষে তাদের পরনে পাঞ্জাবী খুব কম দেখা যায়।
.
★ রমজান মাসে গান না শুনলেও, রমজান শেষে তাদের কানে ইয়ারফোন দেখা যায়।
.
★ রমজান মাসে মেয়েদের দেখে বাজে মন্তব্য না করলেও, রমাজান শেষে মেয়ে দেখে বাজে মন্তব্য করতে দেখা যায়।
.
★ রমজান মাষে অশ্লীল বাক্য ব্যাবহার না করলেও, রমাজান শেষে অশ্লীল বাক্য ব্যাবহার করতে দেখা যায়।
......
→ মেয়েদের মধ্যে যেসব পরিবর্তনন লক্ষ করা যায়;
.
★ রমজান মাসে নামায পড়লেও, রমজান শেষে নামায পড়ে না।
.
★ রমজান মাসে পর্দা করলেও, রমজান শেষে পর্দা করতে দেখা যায় না।
.
★ রমজান মাসে ঘর থেকে বের না হলেও, রমাজান শেষে ঘরে তারা আবদ্ধ থাকে না।
.
★ রমাজান মাসে ফেবুতে সেল্ফি আপলোড করতে না দেখা গেলেও, রমাজান শেষে ময়দা মেখে সেল্ফি আপলোড করতে দেখা যায়।
.
★ রমাজান মাসে বিএফ কে নিয়ে ঘুরতে না দেখা গেলেও, রমজান শেষে বিএফ নিয়ে ঘুরতে দেখা যায়।
.
→ শুধু রমজান মাসের মধ্যে ভাল কাজ গুলো সিমাবদ্ধ থাকলে চলবেনা। রমাজান চলে গেলেও ভাল দিকগুলো আঁকড়ে ধরে থাকাই ঈমান। আর আপনি পরিপূর্ন ঈমানদার হয়ে মৃত্যু বরন করা মানেই পরকালে আপনার নিশ্চিত জান্নাত লাভ। তাই আসুন আমরা সবাই আমাদের ভাল দিকগুলো ঠিক রাখি আর নিজেদের ঈমান মজবুত করি। আল্লাহ্ আমাদের সবাই কে যেন সেই তৌফিক দান করেন।
আমীন! (y)

0 Comments: