-
সাঁপটি জবাব দিলঃ আমি এভাবেই চলি। সোজা চলতে পারি না।
-
একদিন ব্যাঙটি একদিন পথে একা চলতে চলতে দেখলো যে, সাঁপটি সোজা হয়ে শুয়ে আছে পথের ওপর। ব্যাঙটি কাছে গিয়ে দেখলো যে, সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে কেউ তাই সোজা হয়ে মরে পড়ে আছে।
-
ব্যাঙটি আফসোস করে বললোঃ হায়রে বন্ধু! সেই তো সোজা হলে তবে মরার পরে। মরার আগে সোজা হলে না।
-
বন্ধুরা একটা বিষয় লক্ষ করবেন যে, সাঁপ যত একেবেকেই চলুক না কেন, যখন নিজের গর্তে প্রবেশ করে তখন একদম সোজা হয়ে প্রবেশ করে।
-
আজ আমরাও দুনিয়াতে যতো আঁকাবাঁকা পথে চলিনা কেন, ঐ কবরের গর্তে যখন প্রবেশ করি তখন একদম সোজা হয়েই প্রবেশ করি।
-
আর সেই সোজাই হই আমরা তবে মরার পরে। তাই সময় থাকতে মরার আগেই সোজা হয়ে চলার চেষ্টা করি। মরার পরে সোজা হলে তা আর কোন কাজেই আসবে না।
-
দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। তাই এই দুনিয়া থেকে আখিরাতে প্রস্তুতি সম্পন্ন করি। আল্লাহ্ বুঝ দান করুন। আমিন।।




0 Comments: