সামস তাব্রীজী (রহঃ) ও মাওলানা জালাল উদ্দিন রুমীর (রহ:) এর গল্প

সামস তাব্রীজী (রহঃ) ও মাওলানা জালাল উদ্দিন রুমীর (রহ:) এর গল্প


একদিন সামস তাব্রীজী (রহঃ) মাওলানা জালাল উদ্দিন রুমীর সামনে দাঁড়ালেন । মাওলানা রুমী তখন ইসলামী ফিকাহ শাস্ত্র পড়াশোনা করছিলেন । তখন সামস তাব্রীজী(রহঃ) জিজ্ঞাসা করলেন তুমি এটা কি পড়ছো ?





মাওলানা জালাল উদ্দীন রুমী (রহঃ) বললেন , ইয়া ইলম মাসকে তু না দানা ( এটি এমন জ্ঞান যা তুমি বুঝবেনা)





একথা শুনে সামস তাব্রীজী (রহঃ) মাওলানার সমস্ত কিতাব , হাদিস , কোরআন পাশের নদীতে ফেলে দিলেন । তারপর নদীর মাঝখানে পানির উপর দাঁড়িয়ে সব বই গুলোকে পানি ঝেরে ওঠাতে লাগলেন আর বললেন ,, মাওলানা দেখো , কোন বই আবার ভিজে গেলোনা তো ?





এবার মাওলানা জালাল উদ্দীন রুমী (রহঃ) সামস তাব্রীজী (রহঃ) কে জিজ্ঞাসা করলেন,, এটা কিভাবে করলে ?





এবার সামস তাব্রীজী(রহঃ) বললেন ,, ইয়া ইলম মাসকে তু না দানা ( এটি এমন জ্ঞান যা তুমি বুঝবেনা)





মাওলানা রুমি তখনই সামস তাব্রীজী (রহঃ) এর কদম জড়িয়ে ধরলেন আর কান্না ভেজা গলা নিয়ে বললেন , ও মুরশিদ ,, আমি এত বড় মাওলানা হয়েছি কিন্তু তোমার এই খেলা যদি বোঝতে না পারি আমার সব কিছুই বৃথা , তোমার জানা এলমে মারিফত শিক্ষায় আমাকে সিক্ত করো ।





তার পরের ইতিহাস সবার জানা । মাওলানা জালাল উদ্দীন রুমী(রহঃ) এতোদিন শুধু কিতাব পড়ে মাওলানা হতে পেরেছেন কিন্তু যখনই তিনি সামস তাব্রীজী (রহঃ) এর কাছে আসলেন তিনি হয়ে গেলেন মাওলায়ে রুম ।





আজকে সমাজে যারা এলমে মারেফাত কে বাদ দিয়ে শুধু কিতাবী এলমকে আসল মনে করেন তাদেরকে এই ইতিহাসটি আবার স্মরন করিয়ে দিলাম ।


0 Comments: