মওলানা জালালুদ্দীন রুমী (রঃ)-এর মতে এলমে তাসাউফ অর্জনের জন্য নিম্নোক্ত শর্তগুলো
মেনে চলতে হবেঃ-

মওলানা জালালুদ্দীন রুমী (রঃ)-এর মতে এলমে তাসাউফ অর্জনের জন্য নিম্নোক্ত শর্তগুলো মেনে চলতে হবেঃ-


মওলানা জালালুদ্দীন রুমী (রঃ)-এর মতে এলমে তাসাউফ অর্জনের জন্য নিম্নোক্ত শর্তগুলো মেনে চলতে হবেঃ-
(১) আল্লাহর সংগে পুনর্মিলনের জন্য মানবাত্মার অবিশ্রান্ত ক্রন্দন ,,,,,!
(২) নবী করিম (সঃ)-এর প্রতি অসীম ভালবাসা পোষণ করা,,,,,,!
(৩) আউলিয়া কেরামদের মাধ্যমে আল্লাহ ও রসুল (সঃ)-এর প্রেম হাসিল করা,,,,,,,!
(৪) আল্লাহকে পাওয়ার জন্য সার্বজনীন প্রেমের আশ্রয় গ্রহণ করা ,,,,,,,,,,!
(৫) পীর বা দীক্ষাগুরুর সমীপে যাওয়া,,,,,,!
(৬) দুনিয়ার মধ্যে থেকে মুক্তির সন্ধান লাভ করা,,,,,,,,!
(৭) প্রেম ও আধ্যাত্মিক সর্বক্ষেত্রে যুক্তির অবতারণা স্বীকার করা ,,,,,,,!
(৮) প্রকাশ্যভাবে জিকির আজকার করার সময় আধ্যাত্মিক সংগীত ও বাদ্যযন্ত্রের আশ্রয় নেয়া ,,,,,,,!
(৯) খোদার একত্বে পরিপূর্ণ বিশ্বাসী হওয়া ,,,,,,,!
উপরোক্ত শর্তসমূহ পালন করে খোদার নৈকট্য লাভ করার জন্য কামেল ওলীর সান্নিধ্য একান্ত অপরিহার্য ।
পূর্বেই বলা হয়েছে, খোদার নৈকট্য লাভ করতে হলে খোদার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে । কারণ খোদা হচ্ছে আমাদের প্রিয়তম মাশুক । কিন্তু খোদার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করা সহজ কাজ নয় । কেননা খোদা নিরাকার । তাঁর কোন রূপ বা আকৃতি নেই । কাজেই খোদার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে হলে মাধ্যম বা উছিলা তালাশ করতে হবে । এ মাধ্যম বা উছিলা হচ্ছে প্রেমিক ওলী বা কামেল পীর । মহান আল্লাহ বলেন :-
“হে মোমেনগণ, তোমরা খোদাকে ভয় কর এবং তাঁকে চিনবার জন্য উছিলা বা পীর গ্রহণ কর । তাঁর পথে প্রানপণ চেষ্টা কর যাতে তোমরা সুফল প্রাপ্ত হও”।
হযরত ইমাম গাজ্জালী (রঃ) বলেন,
“ওহে বেখবর! তুমি যদি আল্লাহর সাথে মিশতে চাও তবে চিরতরে কামেলদের পায়ের ধুলা হয়ে যাও”।
অতএব দেখা যাচ্ছে যে, প্রেমিক ওলী বা কামেল পীর ভিন্ন খোদাকে পাবার , চিনবার ও জানবার কোনো উপায় নেই ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সূফি বাদ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!


0 Comments: