দর্শন ও শ্রবণযন্ত্র চোখ ও কান মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইন্দ্রিয়। চোখ দেখে, কান শোনে। চোখ বন্ধ করে রাখা যায় কিন্তু কানকে বন্ধ করার উপায় কই। এ দুটি প্রধান ইন্দ্রিয় দিয়ে যা জ্ঞাত হই মানে জানি সেটাই জ্ঞান। বাইরের চোখ ও কান দিয়ে যা দেখি শুনি তা সামান্য জ্ঞান। দিব্যচোখ ও দিব্যকান দিয়ে যা দেখা ও শোনা যায় মানে বিশেষ ভাবে জ্ঞাত হওয়া যায় সেটাকেই সুফি বিজ্ঞান তথা বিশেষ জ্ঞান বলেন। সামান্য জ্ঞান ও বিশেষ জ্ঞান। চোখ খোঁজে যা আক্রমণাত্মক, বলৎকার করে। কান শোনে প্রতীক্ষা করে।
চোখ অর্ধসত্য দেখে, এমন কি একটা নুড়ি পাথর বা বালুকণাও সম্পূর্ণ দেখে না। পরমকে কীভাবে দেখবে? দর্শনশাস্ত্র একান্ত। শ্রবণশাস্ত্র অনেকান্ত। চোখ খোলাবন্ধ করা যায়। কিন্তু কান খোলাবন্ধ করা চলে না। ধ্যান বাইরের চোখ বন্ধ করেই শুরু হয়। সত্য বাইরের চোখে দেখার বস্তু নয়। সত্যকে শুনতে হয়। কোনও মহৎ অনুভবের মধ্য দিয়ে যা বলেন তা সম্যক শুনতে হয়। যিনি সম্যক শোনেন তিনি পরমজ্ঞানী। যেসাধকের দৃষ্টি ও শ্রুতি সুস্থ সে গড়াতে গড়াতে গুরুর ধর্মশালা পর্যন্ত এসে পৌচতে পারলে গুরুর হাতে কোরবান হয় মানে উৎসর্গীত হয় সমাজের সেবার জন্য।
!!
-------------------------------------#সুফিরদেলকোরান২




0 Comments: