রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আনুগত্য করাই মূলত আল্লাহরই আনুগত্য করা..

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আনুগত্য করাই মূলত আল্লাহরই আনুগত্য করা..


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আনুগত্য করাই মূলত আল্লাহরই আনুগত্য করা..





পবিত্র কোরআন এর ১১টি আয়াতে তা প্রমাণিত :





কুরআন পাকের নিম্নোক্ত আয়াতে কারীমা লক্ষ্য করুন যেগুলোতে অত্যন্ত সুস্পষ্টতার সাথে বারংবার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ-অনুকরণের নির্দেশ প্রদান করা হয়েছে।





১. يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ





সরলানুবাদ : হে বিশ্বাসীগণ! আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং রাসূল থেকে মুখ ফিরিয়ো না।





২. وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا





সরলানুবাদ : আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং পরস্পরের মধ্যে বিবাদ করো না যে তোমরা বিক্ষিপ্ত হয়ে দুর্বল হয়ে যাবে।





৩. وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ





সরলানুবাদ : আর আমি কোন রাসূল প্রেরণ করিনি তবে এ পদমর্যাদা সহকারে যে, আল্লাহর নির্দেশে তাঁর আনুগত্য করা হবে।





৪. قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ





সরলানুবাদ : হে রাসূল! আপনি লোকদেরকে বলে দিন যে, যদি তোমরা আল্লাহর ভালবাসা কামনা করো তবে আমার অনুকরণ করো আল্লাহ তোমাদেরকে নিজের বন্ধু বানিয়ে নেবেন।





৫. فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ





সরলানুবাদ : আপনার প্রভুর শপথ! তারা কখনো মুসলমান হতে পারবে না যতক্ষণনা নিজেদের ওইসব বিষয়ে আপনাকে বিচারক মেনে নেবে না যেসব বিষয়ে তাদের পরস্পরের মধ্যে বিবাদ রয়েছে।





৬. أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ





সরলানুবাদ : আল্লাহ ও রাসূলের নির্দেশ মান্য করো এবং তার নির্দেশ যিনি তোমাদের শাসক। অতঃপর যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে ঝগড়ার অবতারণা হয় তাহলে তা আল্লাহ ও রাসূলের নিকট রুজু (পেশ) করো।





৭. يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ





সরলানুবাদ : হে ঈমানদারগণ! আল্লাহ ও রাসূলের আনুগত্য করো এবং তোমাদের কর্মকে (আমল) বিনষ্ট করো না।





৮. مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ





সরলানুবাদ : যে রাসূলের আনুগত্য করল তবে নিশ্চয় সে আল্লাহর আনুগত্য করল।





৯. قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ





সরলানুবাদ : হে রাসূল! আপনি বলে দিন যে, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না।





১০. مَا آَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ





সরলানুবাদ : যা কিছু রাসূল তোমাদেরকে প্রদান করেন তা গ্রহণ করে নাও এবং যা থেকে বারণ করেছেন বিরত থাকো আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহর শাস্তি কঠিন ও মর্মন্তুদ।





১১. لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ





সরলানুবাদ : নিশ্চয় রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।





উপর্যুক্ত কুরআনের আয়াত সমূহের আলোকে মুসলমানদের জন্য রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার আনুগত্যের কেন্দ্রস্থল ও অনুকরণের কেন্দ্রবিন্দু হওয়াটা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল। অতএব এ দৃষ্টিকোণ থেকে রাসূলে পাকের নির্দেশও আমাদের জন্য ওইরূপ অপরিহার্য যেরূপ কুরআনের মাধ্যমে আমাদের নিকট পৌঁছা আল্লাহর কোন আদেশ আমাদের জন্য শিরধার্য। কেননা, রাসূলের নির্দেশ সম্বন্ধের দিক থেকে আল্লাহরই নির্দেশ।





রেফারেন্স :





১. আল কুরআন : সূরা আনফাল, ৮/২০।
২. আল কুরআন : সূরা আনফাল, ৮/৪৬।
৩. আল কুরআন : সূরা নিসা, ৪/৬৪।
৪ . আল কুরআন : সূরা আলে-ইমরান, ৩/৩১।
৫. আল কুরআন : সূরা নিসা, ৪/৬৫।
৬ . আল কুরআন : সূরা নিসা, ৪/৫৯।
৭. আল কুরআন : সূরা মুহাম্মদ, ৪৭/৩৩।
৮ . আল কুরআন : সূরা নিসা, ৪/৮০।
৯. আল কুরআন : সূরা আলে-ইমরান, ৩/৩২।
১০. আল কুরআন : সূরা হাশর, ৫৯/৭।
১১. আল কুরআন : সূরা আহযাব, ৩৩/২১।


0 Comments: