ও ভাই নামাজ পড়োরে মুরশিদও ভজিয়া
সামনে রাখিয়া খোদা করোরে সেজদা
ও ভাই নামাজ পড়োরে ||
১| নামাজ রোজা আল্লাহর হুকুম করোরে একিদা,
না করিলে নামাজ রোজা না পাইবে খোদা ||
২| কোলবিন মুমিন আরশে আল্লাহ কোরআনে ফরমাইলা,
আদমের কলবে খোদা রয়েছেন ছাপাইয়া ||
৩| মুরশিদ ধ্যানে পড়ো নামাজ মসজিদে যাইয়া,
সামনে রাখিয়া রূপ করোরে সেজদা ||
৪| কামেল পীরের হাতে ধরে শিখো নামাজ রোজা,
না শিখিয়া পড়লে নামাজ যাবেরে বেহুদা ||
৫| মুরশিদ আবরারে বলেন শুনো মুমিন ভাইয়া,
চিনিয়া মুরশিদের রূপ পদে দাও সেজদা ||




0 Comments: