বড়পীরের ৭০জনের বাসায় ইফতারঃ

বড়পীরের ৭০জনের বাসায় ইফতারঃ


বড়পীরের ৭০জনের বাসায় ইফতারঃ





উপমহাদেশের শ্রেষ্ঠ হাদীস
বিশারদ হযরত আব্দুল হক মুহাদ্দিস
দেহলভী রহমতুল্লাহি আলাইহি
উনার রচিত "তরজুমায়ে যুবদাতুলল
আসরার মুনতাখাবে বাহজাতুল
আসরার" কিতাবে সহিহ ও বিশুদ্ধ
রেওয়ায়য়েতে বর্ণনা করেন যে,,,,,
একবার রমজান মাসে ৭০ জন লোক
প্রত্যেকের অসাক্ষাতে বড় পীর
হযরত আব্দুল ক্বাদির জ্বিলানী
রহমতুল্লাহি আলাইহি কে ইফতারীর
জন্য দাওয়াত পেলেন! তিনি
প্রত্যকের দাওয়াত গ্রহণ করলেন এবং
একই সময়ে ৭০ জনের বাড়িতে
উপস্থিত হয়ে ইফতার করলেন ও নিজ
বাড়িতে ও ইফতার করলেন! সোবহানাল্লাহ
পরদিন ৭০ জন লোক প্রত্যেকে
বলাবলি করতে লাগলো, যে বড় পীর
রহমতুল্লাহি তাদের নিজ নিজ
বাড়িতে ইফতার করেছেন! আর
উনার খাদেম বলেন তিনি নিজ
বাড়িতেই ইফতার করেছেন! এক মুরীদ বিশ্বাস করতে
পারছিলেন না যে একি সময়ে ৭০ যায়গায় এক ব্যক্তি
কি করে হাজির থাকেন? হযরত
বড় পীর আব্দুল ক্বাদীর জিলানী
রহমতুল্লাহি যখন তাদের এই ব্যাপারটি
জানতে পারলেন তখন তিনি সেই মুরিদ কে ডেকে
একটি গাছের
নিচে নিয়ে যান, এবং
আল্লাহ পাক এর জিকিরে
মশগুল হয়ে যান! কিছুক্ষন পর তিনি সেই মুরিদ কে
ডেকে বললেন, হে আমার মুরিদ তুমি মাথা উপরের
দিকে
উত্তোলন কর!!মুরিদ উপরে দিকে মাথা
উঠিয়ে দেখেন,গাছের প্রতিটি
ডালে এক একজন বড় পীর আব্দুল
ক্বাদির জ্বিলানী রহমতুল্লাহি
আলাইহি বসে আল্লার আল্লাহ জিকির করতেছেন!
(সুবহানআল্লাহ)
তখন সেই মুরিদের বিশ্বাস হয়ে যায়
যে,তিনি বেলায়াত এর বাদশাহ,অলিকুল শিরোমণি,
গাউসুল আজম মাহবুবে সোবহানি,তিনি কুতুবে
রাব্বানী তিনি শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী
তার পক্ষ্যে ইহা অসম্ভব কিছু নয়। আল্লাহ আমাদের
এই মহান অলির ফায়েজ নসিব করুন! আমিন





[তাছাড়া এই ঘটনা "যুবদাতুল
আসরার" "বাহজাতুল আসরার" "মকা
শেফায়ে জনিদ" ইত্যাদি
কিতাবেও উল্লেখ রয়েছে]





শেয়ার করে ছড়িয়ে দিন!!!


0 Comments: