কোথায় ইমাম ? কোন সে খোৎবা পড়িবে আজিকে ঈদে ?
চারিদিকে তব মুর্দার লাশ, তারই মাঝে চোখে বিঁধে
জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা,
এই ঈদ্গাহে তুমি কি ইমাম, তুমি কি এদেরই নেতা ?
নিঙাড়ি কোরান হাদিস ও ফেকা, এই মৃতদের মুখে
অমৃত কখনও দিয়াছ কি তুমি ? হাত দিয়ে বলো বুকে ।
নামাজ পড়েছ, পড়েছ কোরান, রোজাও রেখেছ জানি,
হায় তোতাপাখি ! শক্তি দিতে কি পেরেছ একটুখানি ?
দীন কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে নব তাকিদ
কোথা সে মহান শক্তি-সাধক আনিবে যে পুন ঈদ ?
ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি
ফুরাবে না কভু যে হাসি জীবনে, কখনও হবে না বাসি !
সমাধির মাঝে গণিতেছি দিন, আসিবেন তিনি কবে ?
রোজা এফতার করিব সকলে, সেই দিন ঈদ হবে।
""""সূফি কবি,কাজী নজরুল ইসলাম""""




0 Comments: