আয় খেয়েনে বেহেস্তের সেই সরাবান তহুরা, আল কুরআনে আসলো প্রমান,,,

আয় খেয়েনে বেহেস্তের সেই সরাবান তহুরা, আল কুরআনে আসলো প্রমান,,,


_ অমরত্বের পেয়ালা_





আয় খেয়েনে বেহেস্তের সেই সরাবান তহুরা, আল কুরআনে আসলো প্রমান,,,
আশেক গণ তাঁর ইশারা, আয় খেয়েনে বেহেস্তের সেই সরাবান তহুরা,,,
বেহেস্তে যা হয় ব্যবহার, সমাজে তা হলো প্রচার, আপনেই খুলবে বেহেস্তের ধার,,,





আয় খেয়েনে বেহেস্তের সেই সরাবান তহুরা, আল কুরআনে আসলো প্রমান,,,





সত্য মোমিন হবে যাঁরা, আয় খেয়েনে বেহেস্তের সেই সরাবান তহুরা,,,
মোমিন দের খেদমতের তরে, ইস্কের ও পিয়ালা করে, প্রেম অমৃত সুধা ভরে,,,
কত কূল গেলে মান আছে খাড়া, আয় খেয়েনে বেহেস্তের সেই সরাবান তহুরা,,,
কত ফকির, দরবেশ, অলি, সাধু, পান করে তাঁর দুই এক বিন্ধু, ধ্যান করে সেই দীনবন্ধু,,,
কাটায় এক নেশাতেই জনম ভরা, আয় খেয়েনে বেহেস্তের সেই সরাবান তহুরা,,,
রজ্জব সেই নেশার ঝোঁকে, মুখে আবোল তাবোল বকে, জ্ঞান করে নেয় জ্ঞানী লোকে,,,
পাগল কয় অজ্ঞানী রা, আয় খেয়েনে বেহেস্তের সেই সরাবান তহুরা,,,!!
ওগো তোমার নিঘুর লীলা সবাই জানে না, নিরঞ্জন যে পেঁচের ধারা বোঝা গেলো না,,,
না ছিলো নূরের বিন্দু, না ছিলো নিরাকার সিন্ধু, তখন আমার দীনবন্ধু আওয়াজ করে,,,
এ ভেদ বলতে মানা, পঞ্চ নূরী পঞ্চ অঙ্গে দাঁড়িয়ে ছিলো প্রেম তরঙ্গে,,,
আলিফ লাম মিম কোন অঙ্গে তখন খেলকা তহবন্দ ছিলো না,,,
খেলকা ছিলো মায়ের উদরে, নেংটা এলাম ভাব সাগরে, ফকির লালন বলে,,,
বিচার করে তখন লজ্জা শরম ছিলো না


0 Comments: