শেখ ফরিদ উদ্দিন আত্তার (রহঃ) এর পবিত্র মাজার শরীফ,

শেখ ফরিদ উদ্দিন আত্তার (রহঃ) এর পবিত্র মাজার শরীফ,


শেখ ফরিদ উদ্দিন আত্তার (রহঃ) এর পবিত্র মাজার শরীফ, যা ইরানের নিশাপুরে অবস্থিত।
তাঁর প্রকৃত নাম আবু হামিদ বিন আবু বকর ইব্রাহিম, আতরের ব্যবসা করতেন বলে তিনি আত্তার নামে পরিচিত হয়েছিলেন।
তিনি ছিলেন সুফী কবি, তাঁর কবিতায় ও রচনায় তাঁর মা'রেফতের উচ্চজ্ঞানের নিদর্শন পাওয়া যায়। ধারনা করা হয় তিনি ১১৪টির বেশি কিতাব রচনা করেন। তার মধ্যে তাযকেরাতুল আওলিয়া ও মানতেকুত তায়েব জগদ্বিখ্যাত এবং অতুলনীয়। মওলানা জালালউদ্দীন রুমীর (রহঃ) এর মসনবী শরীফের তিনিই প্রধান উৎস।










তাঁতারী দস্যুদের আক্রমণে তিনি শাহাদাত বরণ করেন। বর্ণিত আছে, দস্যুগণ যখন তাঁকে হত্যা করার জন্য আক্রমণ করে তখন এক ব্যক্তি বলেছিল "এই মহামান্য পীর সাহেবকে হত্যা করো না, এর বিনিময়ে দশ হাজার মোহর দিবো, তখন শেখ ফরিদ উদ্দীন আত্তার (রহঃ) বললেন, "এত অল্প দামে আমাকে বিক্রি করো না, আমার মূল্য আরও বেশি। লোভী দস্যু আরো দাম পাবার আশায় অগ্রসর হলে আরো এক ব্যক্তি বলে উঠল, "এই পীর সাহেবকে মেরো না, বিনিময়ে তোমাকে একটি খরের বোঝা প্রদান করব।" এবার তিনি বললেন, হ্যা দিয়ে দাও, আমার মূল্য এরচেয়েও কম।" দস্যুরা ভেবে বসলো তিনি ঠাট্টা করছেন, তাই তারা ক্রুদ্ধ হয়ে তখনই তাঁর শিরচ্ছেদ করে ফেলে।










আসসালামু আলাইকা ইয়া ওয়ালী আল্লাহ।।


0 Comments: