আমি ওয়ালীয়ে ভাণ্ডারের এই রকম একটি ঘটনা লিপিবদ্ধ করিলাম; যাহা তাঁহার একজন ফানাফিশশায়খ মুরীদকে লইয়া সংঘটিত। সে নেহায়েত দরিদ্র ছিল। একদা তাহার মনে জাগিল, সে কাঠ কাটিয়া উহার বিক্রয় লব্দ অর্থ দ্বারা তাহার মোরশেদের জন্য কিছু দুধ লইয়া যাইবে। ঘটনাচক্রে লাকড়ি কাটিতে পাহাড়ে গেলে তথায় এক ব্যাঘ্র তাহাকে আক্রমণে উদ্যত হইতে দেখিয়া সে হযরত " গাউসুল আজম " নাম উচ্চারণ করিয়া ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে কোথা হইতে একটি লোটা আসিয়া ব্যাঘ্রের মুখে পতিত হয় এবং ব্যাঘ্র পালিয়ে যায়। হযরত কেবলা ঠিক সেই সময় পুকুর পাড়ে অজু করিতেছিলেন। লোকটি উক্ত লোটাটি লইয়া দরবার শরীফ আসিয়া ঘটনা শুনাইলে হযরত হাসিয়া বলিয়াছিলেনঃ-
" যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে তাহাকে আমি উন্মুক্ত সাহায্য করিব। আমার সরকারের এই প্রকৃতি হাসর তক্ জারী থাকিবে।"
[সূত্রঃ- বেলায়তে মোতলাকা, লেখকঃ অছি-এ-গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (কঃ)]




0 Comments: