আমি কোন সাধনে তারে পাই। 
আমার জীবনের জীবন সাঁই।। 





সাধিলে সিদ্ধির ঘরে
শুনেছি সেও পায় না তারে;
সাধু যে ব্যক্তি
পেলে যে মুক্তি
ও কে যাবে অমনি শুনি রে ভাই।।





শাক্ত শৈব্য বৈরাগ্য ভাব
তাতে যদি হয় চরণ লাভ;
তবে দয়াময়
কেন সর্বদায়
বিধি বলে দুষিবে তাই।।





গেল না রে মনের ভ্রান্ত
পেলেন না সে ভাবের অন্ত;
কয় মূঢ লালন
ভবে এসে মন
কি করিতে ওরে কি করে যাই।।





শিল্পীঃ- আরিফ বাউল Download (Right-click & select "save link as" or "save target as"...)


0 Comments: