♥♥হযরত শাহ জালাল (রহঃ) এর ইয়েমেন থাকা অবস্থায় তখনকার বাদশাহর দরাবরে গেলেন। বাদশাহ ও বাদশাহর ছেলে
হযরতকে আপ্যায়ন করার কৌশলে হত্যা করার পরিকল্পনা
করেছিল। সে উদ্দেশ্যে বাবা শাহ জালাল (রহঃ) কে কড়া বিষ মাখা
শরবত দিয়েছিল পান করার জন্য। বিষ মাখা শরবত হাতে নিয়ে বাবা
শাহজালাল (রহঃ) বাদশাহর ছেলেকে বললেন, আমি কি এই শরবত
পান করবো? এভাবে তিন বার জিজ্ঞেস করলেন। জবাবে
প্রতিবারই বাদশাহর ছেলে বলেন, জ্বি অবশ্যই। এগুলো
আপনাকে আপ্যায়ন করানোর জন্যই তৈরী করা হয়েছে।
এদিকে বাদশাহ সিংহাসনে বসে সবকিছু অবলোকন করছিলেন।
তখন বাবা শাহজালাল(রহঃ) ঐ বিষাক্ত শরবত পান করলেন। কিন্তু
দেখা গেলো সাথে সাথে বাদশাহ ছটপট করতে শুরু করলেন
এবং ছটপট করতে করতেই সিংসাহানে বসা অবস্থায় বাদশাহ মারা
গেলেন। হযরতের কোনো সমস্যা হলোনা। দেখুন
আল্লাহর ওলীদের কি কারামত!! বিষাক্ত শরবত খেলেন তিনি
আর বিষের প্রভাব গিয়ে পড়লো বিষ প্রয়োগকারীর উপর!
বাদশাহর ছেলের সামনেই সবকিছু ঘটে গেল।
কিছুদিন পর সবাই বাদশাহর ছেলেকে সিংসাহনে বসার জন্য
বললেন। তখন বাদশাহর ছেলে বললেন, বাদশাহ আমার বাবাও
ছিলনা, আমিও না। হযরত শাহজালাল (রহঃ) কে দেখিয়ে বললেন
আসল বাদশাহতো তিনিই।
এইবলে শাহজালাল (রহঃ) এর কদমে লুটিয়ে পড়লেন। এবং দুনিয়ার
দুদিনের বাদশাহী ছেড়ে ওনার সাথে এই বাংলার যমীনে
চলে আসলেন।
হযরত শাহজালাল (রহঃ) এর পাশেই লাগোয়া দক্ষিন-পূর্ব দিকে
ওনার মাযার শরীফ অবস্থিত।
:::::: সংগৃহীত :::::::♥♥




0 Comments: