সূফী ইকু এক রাতে একটি মন্দিরে অবস্থান করছিলেন

সূফী ইকু এক রাতে একটি মন্দিরে অবস্থান করছিলেন


সূফী # ইকু এক রাতে একটি মন্দিরে অবস্থান করছিলেন, সেই রাতে অনেক শীত ছিলো। সেই মন্দিরে বুদ্ধের(আঃ) তিনটি কাঠের
প্রতিমা ছিল, সূফী #ইকু সেই তিন প্রতিমা থেকে একটি প্রতিমাকে আগুন লাগিয়ে দিলেন। সেই আগুনের তাপ, আলো এবং ধোঁয়াতে মন্দিরে পূজারীর ঘুম ভেঙ্গে গেলো। পূজারী দৌড়িয়ে এসে বললোঃ এটা তুমি কি করছো?





পূজারী যখন খেয়াল করে দেখলো প্রতিমাতে আগুন জ্বলছে পূজারী বিশ্বাস করতে পারছে না, এই লোক বৌদ্ধ ভিক্ষুক এই ভরসার জন্যই তো তাকে মন্দিরে আশ্রয় দেওয়া হয়েছে; কিন্তু এখন তো
দেখছি তাকে নাস্তিক মনে হচ্ছে?






পূজারী অনেক রাগান্বিত হয়ে গেল, পূজারী বললোঃ তুমি এটা কি করেছো? বুদ্ধের মূর্তি জ্বালিয়ে দিয়েছো? ভগবানের মূর্তি জ্বালিয়ে
দিয়েছো?
সূফী #ইকু শান্তভাবে বসে রয়েছে, এদিকে প্রতিমা জ্বলে কয়লা হয়ে গেছে। সূফী #ইকু দাঁড়িয়ে একটি বড় লাঠি দিয়ে খোঁজা শুরু করলো কয়লার ভিতর । তখন পূজারী জিজ্ঞাসা করলো এখন
আবার কি করছো এটা?
সূফী #ইকু বললোঃ আমি ভগবানের অস্থি খুঁজছি। পূজারী হাসতে লাগলো আর বললো তুমি আসলেই একটা পাগল, কাঠের মূর্তির ভিতর কি অস্থি পাওয়া যায়? তখন সূফী #ইকু বললোঃ ঠিক আছে
তাহলে আরও দুটি মূর্তি নিয়ে আসো, রাত এখনো অনেক বাকী এবং অনেক শীত পড়েছে। আর আমার ভিতরে যে ভগবান আছে তাঁর অনেক ঠান্ডা লাগছে।
পূজারী তো সূফী # ইকুকে ধাক্কা দিয়ে বাহিরে বের করে দিলো, এই ভয়ে যে আরও প্রতিমা যেন না জ্বালিয়ে দেয়। কিন্তু সকাল বেলায় পূজারী দেখলো #ইকু রাস্তার পাশে বসে রয়েছে, আর রাস্তার পাশে যে পাথর ছিলো সেখানে দুটি ফুল রেখে #ইকু প্রার্থনায় মশগুল।





পূজারী দৌড়িয়ে গিয়ে বললোঃ পাগল অনেক দেখেছি কিন্তু তোমার মত দেখিনি? রাতে ভগবানের মূর্তি জ্বালিয়ে দিয়েছো? আর এখন
রাস্তার পাশে পড়ে থাকা পাথরকে পূজা করছো? #ইকু বললোঃ যেখানেই মাথা নত করেছি সেখানেই তাঁর প্রতিমা স্থাপন হয়ে গেছে। মূর্তি-মূর্তির ভিতরে নেই, তোমার মাথা নত করার মাঝে আছে। যেদিন তুমি সঠিক প্রার্থনা
কি বুঝতে পারবে, সেই দিন মসজিদ-মন্দিরের খোঁজ করবে না; সেইদিন তুমি যেখানেই থাকবে সেখানেই মসজিদ-মন্দির হবে।
তোমার মসজিদ- তোমার মন্দির, তোমার চারদিক চলতে থাকবে।





যেখানে- যেখানে ভক্ত পা রাখে সেখানে- সেখানে আরও একটি কাবা নির্মাণ হয়ে যায়। যেখানে- যেখানে ভক্ত বসে সেখানে-
সেখানে তীর্থস্থান নির্মাণ হয়ে যায়। তীর্থস্থানে কি ভগবান পাওয়া যায়? যে ভগবান পেয়ে গেছে তার চরণ যেখানে- যেখানে
পড়বে সেটাই তীর্থস্থানে হয়ে যাবে। এভাবেই তো পুরাতন তীর্থস্থান নির্মাণ হয়েছে।
কাবার কারণে কাবা এত গুরুত্বপূর্ণ নয়, সেটা মাওলা মুহাম্মদ(সাঃ) এর সেজদার কারণে এত গুরুত্বপূর্ণ; তা না হলে শুধু পাথর ছিল। কিন্তু কেঁউ সেখানে মাথা নত করে ছিলো এই কারণের জন্য এত গুরুত্বপূর্ণ কাবা। সমস্ত তীর্থস্থান এর জন্য গুরুত্বপূর্ণ যে
সেখানে কোন ভক্ত ছিলো, কেঁউ সেখানে “আমি”র (অহংকার) ধ্বংস করে ছিলেন; কেঁউ সেখানে নিজের বিন্দুকে(ফোঁটা) হারিয়ে
সাগরকে নিমন্ত্রণ দিয়ে ছিলেন সেখানে গেলে তোমার কিছু হয়ে
যাবে এমন নয়, কিন্তু কখনো যদি তোমার কিছু হয় তখন তুমি যেখা‌নেই থাক‌বে সেটাই তোমার তীর্থস্থান হ‌য়ে যা‌বে।


0 Comments: