তারে কি আর ভুলতে পারি
মন দিয়েছি যে চরণে।
আমি যেদিকে ফিরি সেই দিকে হেরি
ঐ রূপের মাধুরী দুনয়নে।।তোরা বলিস কালো কালো
কালো নয় সে চাঁদের আলো
সে যে কালাচাঁদ, নাই আর এমন চাঁদ
সে চাঁদের তুলনা তাইরি সনে।।দেবের দেব শিবভোলা
তার গুরু ঐ চিকণকালা
তোরা বলিস চিরকাল, নন্দের রাখাল
কেমন রাখাল জান গে বেদ-পুরাণে।।সাধে কি মজেছে রাধে
সেই কালার প্রেম ফাদে
সে ভাব তোরা কি জানবি, বল্লে কি মানবি
লালন বলে শ্যামের গুণ
গোপীরাই জানে।
শিল্পী- হুমায়ন সাধুর ঘনিষ্ট বন্ধুDownload (Right-click & select "save link as" or "save target as"...)বাণিজ্যিক গান প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ!
এই গান নিয়ে কোন অভিযোগ থাকলে ক্লিক করুন




0 Comments: