ভালোবাসার ব্যক্তি
কে পোষাক বিতরণ
রবীন্দ্রভারতীর স্টুডেন্ট কিন্তু বড়ো ক্যান্টিনেতে আড্ডা দেয়নি কখনো এমন ব্যক্তি পাওয়া খুব দুর্মূল্য… কত গল্প, কত খাওয়াদাওয়া, কতকিছুই না চলে ওখানে… কিন্তু কখনো কি ভেবে দেখা হয় যে , আমাদের করে আসা নোংরা গুলি একটি লোক নোংরা জামা প্যান্ট পরে প্রতিদিন হাসি মুখে কিভাবে পরিস্কার করে যাচ্ছে, যাতে করে পরের দিন আবার আমরা যেখানে গিয়ে সুন্দর একটি পরিবেশ পায় আড্ডা দেবার… কিন্তু কেন করে বলো তো…? আসলে একটু খিদে আর একটু কাপড়ের জন্য… আর তো কিছু দাবী নেই এই লোকগুলির ,কারো কাছে… তাই চেষ্টা করা হয়েছিল একদিন অত্যন্ত ওই লোকটিকে একটি দিন নতুন জামা আর প্যান্ট পরে কাজ করার জন্য… আমরা জানতাম কাল থেকে সেটি আবারও পুরানো হয়ে যাবে.. তবু যদি একটি দিন লোকটির হাসি মুখটা বেশিক্ষণ ধরে থাকতে পারে….




0 Comments: