অনলাইনে মিডিয়া স্ট্রিমিং জগতে Stremio একটি নতুন নাম। আপনি এর সাহায্যে সহজেই আপনার পছন্দের মুভি, টিভি সিরিজ এবং টিভি চ্যানেল দেখতে এবং অর্গানাইজ করতে পারবেন। এছাড়াও Stremio ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেল দেখতে পারবেন, একই সাথে সারা বিশ্বের ৩০০ টি টিভি চ্যানেল লাইভ স্ট্রিম করতে পারবেন এবং এমনকি অফিসিয়াল সোর্স থেকে মিডিয়া কিনতে অথবা রেন্ট দিতে পারবেন যেমন: Netflix, Amazon, এবং Google Play ইত্যাদি। অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে রিয়্যাল টাইম টরেন্ট স্ট্রিমিং এবং পাওয়াফুল সার্চ ক্যাপাবিলিটি। আর এর আছে চোখ ধাঁধানো ইউজার ইন্টারফেস, সিম্পল এবং লাইট ওয়েট যা আপনার সিস্টেম কে স্লো করবে না।

আপনি যেই ডিভাইসই ব্যবহার করেন না কেন আপনার সকল ডিভাইসের জন্যই তৈরি করা হয়েছে Stremio সফটওয়্যার মানে এটি একটি ক্রসপ্লাটফর্ম সফটওয়্যার। আর এই কারণেই এই সফটওয়্যারটি হচ্ছে অন্যতম মিডিয়া স্ট্রিমিং অ্যাপস। আজকে আমরা দেখবো এই সফটওয়্যার এর সম্পুর্ণ রিভিও।
এক নজরে Stremio সফটওয়্যার এর ফিচার সমূহ
Stremio সফটওয়্যার এর অনেক ফিচার রয়েছে, আর এর সমস্ত ফিচার সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।
সহজেই নতুন কন্টেন পাওয়া
আপনারা Stremio সফটওয়্যার এর মাধ্যমে সহজেই সকল ধরনের নতুন মুভি, টিভি শো এবং লাইভ টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন। আপনি এখানে বিভিন্ন কন্টেন্ট ক্যাটাগরি, জেনার, রেটিং, আপলোড টাইম (নতুন বা পুরানো) ইত্যাদি ভাবে কন্টেন্ট ফিল্টার করবে। এছাড়াও নাম দিয়ে সার্চ করে আপনারা সহজেই খুঁজে পাবেন। ফলে Stremio সফটওয়্যার দিয়ে সহজেই নতুন কন্টেন্ট খুঁজে পাবেন।

সকল ভিডিও কন্টেন্ট একই স্ক্রীনে
মাঝে মাঝে এমন হয় যে, আপনি কিছু মুভি, সিরিজ অথবা ভিডিও সম্পুর্ন দেখেন না তবে চিন্তার কোন কারন নেই। এই সফটওয়্যার দিয়ে সেখান থেকে আবার দেখতে পারবেন। এছাড়াও আপনি যে টিভি সিরিজ গুলা দেখেন সেই সিরিজের নতুন কোন এপিসোড আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনার ভিউয়িং হ্যাবিট অনুযায়ী মিডিয়া কন্টেন্ট এর রেকমেন্ডেশন শো করবে।

ভিডিও লাইব্রেরি অর্গানাইজ করা
আপনি সহজেই Stremio সফটওয়্যারের মিডিয়া লাইব্রেরী গুলো একটি মাত্র ক্লিকে টাইটেল অ্যাড করতে পারবেন এবং আপনার পছন্দের কন্টেন্ট সহজেই খুঁজে পেতে বিভিন্ন ফিল্টার টাইপ রয়েছে, যেমন: টাইপ, নেইম, আপলোড টাইম (নতুন বা পুরানো) ইত্যাদি ভাবে কন্টেন্ট ফিল্টার করতে পারবেন।





0 Comments: