খালি চোখে আমরা অনেক তারা দেখি, তবে আকাশ পরিষ্কার থাকলে আর শক্তিশালী টেলিস্কোপ দিয়ে তাকালে দৃশ্যমান তারাদের ফাঁক-ফোঁকরে আরো অজস্র তারা দেখতে পেতাম। এই সবগুলো তারাই আমাদের গ্যালাক্সীর অন্তর্গত। তবে টেলিস্কোপের মাধ্যমে অবলাল ও দৃশ্যমান সীমায় তোলা এই ছবিটি একটু অদ্ভুত। মাঝখান থেকে একটি চামড়ার তালির মতো অংশ তুলে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে যে অংশটি অন্ধকার হয়ে আছে। আসলে এটি বিশালাকায় একটি গ্যাসীয় মেঘ। মহাবিশ্বের বিভিন্ন স্থানে এধরনের বিশালাকৃতির মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলোকে নেবুলা বা বাংলায় নীহারিকা বলা হয়। ছবির নীহারিকাটির নাম বার্নার্ড ৬৮। এটি কালো দেখায় কেননা দূরবর্তী আলোক উৎসগুলোর সবটুকু আলো এই মেঘে শোষিত হয়ে যায়। ফলে মেঘের একেবারে কেন্দ্রের দিকে মহাবিশ্বের অন্যতম শীতল স্থানসমূহ পাওয়া যায়।





বার্নাড ৬৮ আর আমাদের পৃথিবীর মাঝে কোনো তারা দেখা যাচ্ছে না। তাতে বোঝা যায় এই নীহারিকাটি আমাদের সৌরজগতের খুব কাছেই অবস্থান করছে। আসলেই তাই। এটি আমাদের পৃথিবী হতে মাত্র ৫০০ আলোক বর্ষ দূরে। সুর্যের পর আমাদের এত কাছে খুব বেশী তারা নেই। সবচেয়ে কাছের তারাটি ৪ আলোকবর্ষের বেশী দূরে অবস্থান করছে।


0 Comments: