কেউ যদি আপনাকে ইট মারে, আপনাকে কিছুই করতে হবে না। পাটকেলটা সে
অটোমেটিক্যালিই পাবে।

কেউ যদি আপনাকে ইট মারে, আপনাকে কিছুই করতে হবে না। পাটকেলটা সে অটোমেটিক্যালিই পাবে।


👉🌿মা তার ছেলেকে বাধ্য করল স্ত্রীকে তালাক দিতে,
কারণ স্ত্রী ছিল বন্ধ্যা।
কয়েক বছর পর সেই মায়ের সুকন্যাও ঘরে ফিরে এলো,
কারণ তার স্বামীও তাকে রাখেনি! সেও নাকি বন্ধ্যা!
.
🌿ছেলের বিয়েতে বাবা যৌতুক স্বরুপ ফ্রিজ নিয়েছিল।
মেয়ের বিয়েতে এখন তাকে পালসার হুন্ডা দিতে হচ্ছে।
.
🌿ঝগড়া করতে করতে সেদিন তার পাশের ফ্লাটের ভাবিকে বলেছিল!
আগে নিজের মুটকু মেয়েটার খোঁজ নিন!
কয়েক বছর ব্যবধানে সেই মুটকু মেয়েটা বেশ স্লিম হয়ে গেছে।
অথচ সেই নিন্দুকের নিজের মেয়েই কেমন মুটিয়ে যাচ্ছে দিন দিন।
.
🌿সেদিন ঘুষখোর অফিসার গরীব বেচারার ফাইল আটকে রেখে পাঁচ শ' টাকা ঘুষ নিয়েছিল।
আজ তার ছেলের মামুলি অসুস্থতার জন্য ডাক্তার তার হাতে ১০ হাজার টাকার টেষ্ট ধরিয়ে দিয়েছে অযথায়।





🌿মেয়েটা তাকে পাগলের মত ভালবেসে তার সর্বস্বই বিলিয়ে দিয়েছিল।
এরপরও ছেলেটা তাকে ছেড়ে চলে গেল এবং তার নামে কুৎসা রটালো।
দুই বছর পর ছেলেটার বোনের ছবি নেটে ভাইরাল হয়ে গেল।
বোনের বফ অন্য মেয়েকে বিয়ে করে ফেললো।
.
⚫⚫কেউ যদি আপনাকে ইট মারে,
আপনাকে কিছুই করতে হবে না।
পাটকেলটা সে অটোমেটিক্যালিই পাবে।
আপনার কাজ ধৈর্য্য ধরা এবং ক্ষমা করা।
আর আল্লাহকে বলুন,
আমি তাকে ক্ষমা করেছি, আপনিও আমাকে ক্ষমা করুন।


0 Comments: