ইমেজ শেয়ারিং ওয়েব সাইট
মাঝে মাঝে এমন হয় আমাদের ছবি শেয়ার করার প্রয়োজন পড়ে । আমরা তো ফেসবুকে সরাসরি ছবি শেয়ারিং করতেই পারছি । যদি বিষয়টা এমন হয়, কোন একটি ওয়েবসাইটে কারও সাহায্য নিচ্ছি আমরা । চ্যাটিং এর ক্ষেত্রে বিশেষ করে , যেগুলো ছবি আপলোড করার সুযোগ থাকে না । সেগুলোতে যদি আমরা কোন একটি সুযোগ পাই কোন এক জায়গায় ছবি আপলোড করলাম এবং সেই আপলোড করা ছবিটির লিংক দেওয়ার সুযোগ থাকে । তাহলে ছবিটি শেয়ার করা সম্ভব হয়ে থাকে ।
আজকে আমি সে ধরনের ওয়েবসাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা চাইলে সে সাইটে যেকোন ধরনের ছবি আপলোড করতে পারবো এবং সেখানে একটি লিংক তৈরি হবে । সে লিংকটা আমরা যেকোন জায়গায় পাঠিয়ে দিতে পারি , সেই ব্যক্তি সেই ইমেজটি দেখতে পাবে । অনেক ক্ষেত্রে যেটা হয়, আপনারা আমাদের কিভাবে.কম এ অনেক সমস্যার সমাধান চেয়ে থাকেন কমন্টগুলোতে । সেক্ষেত্রে আপনারা যা করতে পারেন, সেটা হচ্ছে, imgbb.com এই সাইটিতে ছবি আপলোড করতে পারেন এবং সেই ইমেজ এর লিংকটি আমাদের জানিয়ে দিতে পারেন কমেন্টে ।
চলুন সাইটি কি এবং কিভাবে সাইটি ইউজ করবেন সেটি দেখে নেই । নিচের অংশে ধাপে ধাপে । সাইটি ভিজিট করার জন্য এখানে ক্লিক করুন, https://imgbb.com/
ইমেজ শেয়ার সাইটঃ
আপনি আপনার ডিভাইস থেকে যেকোন একটি ব্রাউজার ওপেন করে এড্রেস বারে imgbb.com টাইপ করে Enter প্রেস করুন । দেখবেন নিচের ছবির মতো পেজ চলে আসবে ।Start Uploading
উপরের ছবিতে দেখুন । সেখানে Create account লেখা বাটন আছে, সেটিতে ক্লিক করে সাইটিতে নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বা না খুললেও কোন সমস্যা নাই । এবার উপরের ছবির লাল দাগ করা START UPLOADING বাটনে ক্লিক করুন ছবি আপলোড করবার জন্য । ক্লিক করার পর আপনার ডিভাইস থেকে যেকোন একটি ছবি সিলেক্ট করে নিন । ছবি সিলেক্ট করে নেবার পর নিচের ছবির মতো পেজ দেখা যাবে ।Upload Image
এবার উপরের ছবির লাল দাগ করা Upload লেখা বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর ছবিটি আপলোড হয়ে যাবে এবং নিচের ছবির মতো পেজ চলে আসবে ।Link Share




0 Comments: