👉পরকিয়া ইসলামে একটি ঘৃণ্য হারাম কাজ।কোন মুসলমান এর বৈধতা চাইতে পারেনা। ভাবতেই অবাক লাগে!!নব্বই ভাগ মুসলমানের দেশে ঘৃণ্য একটা কাজের বৈধতা চেয়ে প্রকাশ্যে রাস্তায় নামে কিভাবে!! কতটুকু অসভ্য, নিম্ন রুচির ও ইতর প্রকৃতির হলে এমন কাজের বৈধতা চায়। তা অনুমান করতে তেমন কষ্ট হওয়ার কথা নয়। আসলে এরা মুসলমান নামধারী নাস্তিকদের অনিয়ন্ত্রনহীন দেউলিয়া পরিবার থেকে উঠে এসেছে।
নিজ স্ত্রী বা স্বামীকে রেখে পর নারী বা পুরুষের সাথে অবৈধ মিলনকে পরকীয়া বলে। দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই পরকীয়া প্রেম। এই নিষিদ্ধ প্রেমের আগুনে জ্বলছে দেশ জাতি ও পরিবার। ভয়াবহ বিপর্যয়ের মুখে সাজানো গোছানো সোনার সংসার। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত আর মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবার সর্বত্রই ভয়ানক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে এই অভিশপ্ত অভিসার।
সুতরাং সময় থাকতে এদের লাগাম টেনে না ধরতে পারলে দেশের মানুষদের নৈতিক অবক্ষয় ঠেকানো সম্ভব নয়। আর ভিন দেশি নাটক সিনেমা বন্ধের জুর দাবি জানাচ্ছি। এ সব দেখে আমাদের দেশ আরো রসা তলে যাচ্ছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা পরকিয়ার পক্ষে সাফাই গাইছে। এই বেহায়া দের কে বিচারের আওতায় আনার জুর দাবি জানাচ্ছি, ধন্যবাদ।




0 Comments: