মেহেদি পরার টুকিটাকি কিছু ঝটপট টিপস

মেহেদি পরার টুকিটাকি কিছু ঝটপট টিপস


মেহেদি পরার টুকিটাকি কিছু ঝটপট টিপস





মেহেদি ছাড়া ঈদ কল্পনাই করা যায় না। এবার ঈদেও নিশ্চয়ই প্রিয় দু’টি হাত রাঙাবেন মেহেদির রঙে । কিভাবে দিবেন, রঙ গারো হবে কিভাবে আর কত চিন্তা। চলুন জেনে নিই মেহেদি পরার টুকিটাকি কিছু টিপস, যা আপনার ঈদ এ মেহেদি পরতে ও লাগাতে অনেক সাহায্য করবে।





কেমন নকশা দিবেনঃ





১। লম্বা হাতার পোশাক





লম্বা হাতার পোশাক পরলে কনুই পর্যন্ত মেহেদি না পরাই ভালো।কনুই পর্যন্ত পরলে, মেহেদি ঢাকা পরবে। তাই আপনি যদি ছোট হাতার জামা বা একটু কম লম্বা জামা পরেন, তাহলে কনুই পর্যন্ত মেহেদি লাগাতে পারেন।





২। কালো মেহেদি





কালো মেহেদি হাতের তালুতে না দিয়ে ওপরে দিতে পারেন। কালো মেহেদির ক্ষেত্রে জ্যামিতিক নকশাই ভাল। জ্যামিতিক ছাড়াও একটু চেক ধাঁচের, কোনাকুনি নকশাও চাইলে পরতে পারেন। পাশ্চাত্য পোশাকের সঙ্গে কালো মেহেদি দিয়ে অঙ্কিত অল্প নকশাই ভালো লাগবে।





৩।লাল মেহেদি





লাল মেহেদি যে কোনো নকশা করেই দিতে পারেন।যেকোনো রঙ বা ধরনের কাপড় এর জামা পরলেও।





৪। শাড়ি অথবা সালোয়ার-কামিজ





শাড়ি অথবা সালোয়ার-কামিজ যারা পরেন, তাদের জন্য নকশা হবে কিছুটা ভিন্ন। হাতভর্তি কিংবা একটু বেশি নকশা মানিয়ে যাবে পুরোদমে। কারুকার্যে প্রাধান্য পেতে পারে বিভিন্ন লতাপাতা, ফুল বা কলকা।





টিপসঃ





-মেহেদি লাগানোর আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।





-শুকনো করে হাত মুছে ফেলুন।





-মেহেদি লাগানোর আগে হাতে ক্রিম বা তেল লাগাবেন না।





-পছন্দমতো নকশায় এবার এঁকে ফেলুন দুই হাত।





-হাতে লাগানো মেহেদি পুরোপুরি শুকাতে দিন, তারপর উঠিয়ে ফেলুন।





-ঈদের যত কম ব্যবধানে মেহেদি লাগান যাবে, ততই ভালো।





-সবচেয়ে ভালো হবে যদি চাঁদরাতে লাগান।





– মেহেদি শুকানোর পরে অন্তত ৮ ঘণ্টা পানি থেকে হাত দূরে রাখুন।





মেহেদির রঙ কীভাবে গাঢ় করবেন





মেহেদি লাগানোর পরে যখন মেহেদি একটু একটু করে শুকাতে শুরু করবে তখন একটি পাত্রে সামান্য লেবুর রস আর চিনি মিশিয়ে তুলার বল দিয়ে হাতে মিশ্রণটি লাগান। মেহেদির ওপর ঘষাঘষি করবেন না।





মেহেদির একটু ওপর থেকে তুলার বল চিপে ফোঁটা ফোঁটা করে লেবু আর চিনির মিশ্রণটি পুরো হাতে লাগাবেন।
লেবুর রস মেহেদির রঙটা পুরোপুরি মেহেদির পেস্ট থেকে বের করতে সাহায্য করে আর চিনি সেই রঙ আর মেহেদি অনেক্ষণ হাতে আটকে রাখতে সাহায্য করে।





রাতে ঘুমাতে যাওয়ার আগে





রাতে ঘুমাতে যাওয়ার ২/৩ ঘণ্টা আগে লাগান, এবং সারা রাত হাতে মেহেদি রেখে দিন। মেহেদি শুকিয়ে গেলেও হাত ধুবেন না। আপনা আপনি কিছু পড়ে যাবে আর বাকিগুলো হাতে রেখেই ঘুমাতে পারেন।





অথবা হাত ঘষে মেহেদি ফেলে দিতে পারেন। অন্তত ৮ ঘণ্টা পানি থেকে হাত দূরে রাখুন। যত দেরিতে পানি লাগাবেন হাতে তত বেশি রঙ গাঢ় হবে।






0 Comments: