নভোএয়ারের চমৎকার সেবার কথা আমরা কে না জানি! দেশের অন্যতম জনপ্রিয় এই বিমান সংস্থাটি দিন দিন যেন মানুষের আস্থার প্রতিক হয়ে চলেছে। এর মূল কারন হল নিয়ন্ত্রিত ভাড়া, সময় মত ফ্লাইট শিডিউল মেইন্টেই করা এবং ভ্রমণকালীন সময়ে যাত্রীদের বিভিন্ন ধরনের সেবা দেয়া। এছাড়া নভোএয়ারের বিমান চালকরাও অনেক সুদক্ষ। এই কিছুদিন আগেই ফ্লাইট এক্সপার্ট টিম তাদের বাৎসরিক এক্সকারশনে গিয়েছিল কক্সবাজার। দুঃখজনক ভাবে তখন কক্সবাজারে ৯ নং বিপদ সংকেত চলছে। এর মধ্যেও আমরা দেখেছি নভোএয়ারের দক্ষ চালকরা কি করে প্রতিকুল পরিবেশের মোকাবেলা করেন, যা এক কথায় অসাধারন!
কক্সবাজার বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ভ্রমন গন্তব্য, এটা বলা যেতেই পারে। শুধু দেশী না, বিদেশী পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্র বিন্দু থাকে এই কক্সবাজার। ক্রমবর্ধমান এই যাত্রী সংখ্যার কথা বিবেচনা করে নভোএয়ার ঢাকা – কক্সবাজার রুটে সপ্তাহের প্রতিদিন ৬ টি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নভোএয়ার। ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে এই সিদ্ধান্ত বহাল হবে। বিষয়টি নিঃসন্দেহে ভ্রমণপ্রেমীদের জন্য অত্যন্ত সুখকর একটি সংবাদ।

এছাড়া নভোএয়ার ঢাকা থেকে রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট চট্টগ্রামে তাদের নিয়মিত ফ্লাইট তো পরিচালনা করছেই। সম্প্রতি তারা এসব রুটেও ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে। রাজশাহিতে এখন প্রতিদিন ২ টি ফ্লাইট, যশোরে ৫ টি, চট্টগ্রামে ৫ টি, সিলেটে ২ টি, সৈয়দপুরে ৫ টি, বরিশালে ১ টি এবং তাদের একমাত্র আন্তর্জাতিক রুট কলকাতায় দৈনিক ২ টা ফ্লাইটের ব্যাবস্থা রেখেছে। নভোএয়ারের ইতিহাস, ভাড়া, ফ্লাইট সম্পর্কে আরও জানতে আমাদের এই ব্লগটাও পড়ে নিতে পারেনঃ নভোএয়ার এ ভ্রমণ
নভোএয়ার এর ফ্লাইট সমূহ
২০১৩ সালে মাত্র ২টি বিমান নিয়ে যাত্রা শুরু করলেও খুব দ্রুত তারা তাদের বিমান ও ফ্লাইট সংখ্যা বাড়িয়ে ফেলে। এর পেছনে ছিল গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা আর নভোএয়ার এর সঠিক ব্যাবসা পরিচালনা। একারণে শুরু থেকেই বিমান যাত্রীদের কাছে নিজেদের একটি ইতিবাচক পরিচিতি সৃষ্টি করতে সক্ষম হয়। সেকারণে সময়ের সাথে নভোএয়ার এর পরিচিতি ও গ্রাহক সংখ্যা দুইই বাড়তে থাকে।
বর্তমানে ঢাকা থেকে ৬ টি আভ্যান্তরিন এবং ১ টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। নভোএয়ার এর গন্তব্য গুলো হলঃ
- ঢাকা – শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (হাব)
- চট্টগ্রাম – শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
- রাজশাহী – শাহ মখদুম বিমানবন্দর
- যশোর – যশোর বিমানবন্দর
- কক্সবাজার – কক্সবাজার বিমানবন্দর
- সিলেট – ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
- সৈয়দপুর – সৈয়দপুর বিমানবন্দর
- আন্তর্জাতিক – কলকাতা – নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
নভোএয়ারের বিমান বহর
নভোএয়ার তাদের যাত্রা শুরু করেছিল এমব্রেয়ার ইআরজে ১৪৫মডেলের উড়োজাহাজ দিয়ে। এর প্রস্তুতকারক ব্রাজিলের এম্ব্রেয়ার নামক কোম্পানি। এই মডেলের উড়োজাহাজগুলো ৫০ জন যাত্রী পরিবহনে সক্ষম ছিল।
নভোএয়ারের বিমান বহর
পরবর্তীতে নভোএয়ার তাদের উড়োজাহাজের মডেল পরিবর্তন করে। নতুন মডেল হিসেবে তারা এ টি আর ৭২-৫০০ মডেলকে বেছে নেয়। এই মডেলের বিমানগুলো তৈরি করে ফ্রান্স-ইতালির যৌথ উদ্যোগের কোম্পানি এ টি আর। এই বিমান গুলি সিঙ্গেল ক্লাস আসন বিন্যাসে ৭২ জন যাত্রী বহন করতে সক্ষম। এই বিমানগুলোতে শক্তিশালী পিডাব্লিউ১২৭এফ ইঞ্জিন এবং দুই পাশে ৬ ব্লেডের দুইটি বড় প্রোপেলার সংযুক্ত করা আছে। এই মডেলের বিমান গুলোতে বেশ কার্যকরী অটো পাইলট রয়েছে যা যেকোন প্রতিকুল পরিস্থিতিতে অনেক সাহায্য করে। তাছাড়া কার্গোর জন্যে যথেষ্ট জায়গাও আছে। বর্তমানে সব মিলিয়ে নভোএয়ারের বিমান সংখ্যা ৭ টি।
নভোএয়ারের টিকেট মূল্য
নভোএয়ার শুরু থেকেই তাদের বিমান টিকিটের মূল্য সীমাবদ্ধ রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নভোএয়ার সবসময়ই চেয়েছে বাংলাদেশে আকশপথে ভ্রমণকে আরও জনপ্রিয় করতে। তাই তাদের বিমান ভাড়া যেন উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের হাতের নাগালে থাকে, সে ব্যাপারে তারা সদা সচেষ্ট থেকেছে। যেকোন গন্তব্যের ভাড়া জানতে কল করুন এই নম্বরেঃ +88-09617-111-888 অথবা ভিজিট ক্রুনঃ https://www.flightexpert.com/
নভোএয়ারের ভাড়ার তালিকা
নভোএয়ার তাদের সম্মানিত যাত্রীদের সুবিধার জন্য অনেকগুলি প্যাকেজে টিকিট বিক্রি করে থাকে। প্যাকেজ গুলোর ভাড়া বিভিন্ন রকম। প্যাকেজ গুলো হলঃ স্পেশাল প্রোমো, প্রোমো, স্পেশাল, ডিসকাউন্ট, সেভার, ফ্লেক্সিবল। এর মধ্যে স্পেশাল প্রোমো প্যাকেজের দাম সবচাইতে কম আর ফ্লেক্সিবল এর দাম সবচাইতে বেশী। ভাড়া সম্পর্কে বিস্তারিত এবং আপডেটেড তথ্য পেতে ভিজিট ক্রুনঃ https://www.flightexpert.com/blog/novoair। সরাসরি ভাড়া চেক ও টিকিট বুক করতে ভিজিট করুনঃ https://www.flightexpert.com/




0 Comments: