নবীনগরের সাংবাদিক সাহেবদেরকে বলছি,

করোনা ভাইরাস নামক মহামারী পৃথিবীতে না আসলে আমরা হয়তো জানতেই পারতাম না,
আপনারা যে কি পরিমাণ গণ্ডমূর্খ! কার আগে কে রিপোর্ট করবেন সেই প্রতিযোগিতা করতে গিয়ে কীসব ভুল-ভাল তথ্য ছড়াচ্ছেন? সঠিক তথ্য না জেনেই ফেসবুকে বিভ্রান্তির সৃষ্টি করে দিচ্ছেন।
কেউ 'ক' বললেই আপনারা সেটাকে কলকাতা,কুমিল্লা,কুষ্টিয়া,কাঠমান্ডু ইত্যাদি হেনতেন আবুল তাবুল যা পারছেন তাই লিখে ফেসবুকে পোষ্ট করছেন।

আরে বাবারে বাবা,
গত 24 ঘন্টায় দেখলাম আলমনগরের জীবন্ত মজনু মিয়াকে আপনারা মেরেই ফেলেছেন। বলীঘরের রায়হান করোনায় আক্রান্ত ছিলনা তাও তাকে করোনা রোগী বানিয়ে ফেলেছেন।

সঠিক সত্যতা যাচাই করে সাবলীল তথ্য উপস্থাপন করতে পারলে করবেন।আর  না পারলে এসব পাকনামি করা, গুজব ছড়ানো থেকে দূরে থাকুন।
নবীনগরের চিপায়-চাপায়, আনাচে কানাচে আপনাদের মতো টুকাই সাংবাদিক অহরহ পাওয়া যায়। আর নয়তো পেক চিনেন পেক? শুদ্ধ ভাষায় যাকে বলে কাদা। আপনাদের মতো টুকাই সাংবাদিক আমরা জনগনরা পেক( কাদা) দিয়েই বানিয়ে ফেলতে পারি।

ভুল তথ্য পোষ্ট করেন ভালো কথা, সাথে আপনাদের বানানে এতো ভুল কেন ভাই? পড়তে বুঝতে অসুবিধা হয় তো আমাদের। এতো তাড়াহুড়ো না করে প্রতিযোগিতা ছেড়ে দিয়ে একটু সময় নিয়ে সুন্দর,সাবলীল ও সঠিক শুদ্ধ বানানটা লেখার চেষ্টা করবেন দয়া করে।

#নিচের ছবিগুলো দেখে বুঝে নিয়েন যে আপনারা কিভাবে, কার জায়গায় কাকে, কি পরিমাণ গুজব ছড়াচ্ছেন?
বিঃদ্রঃ  আমি কাউকে একান্তভাবে বলিনি। আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

0 Comments: