মাঝ রাতে ঘুম ভেঙ্গে হঠাৎ বুকটা কেপে উঠে অজানা আতঙ্কে।
চোখের পাতায় আর ফিরে আসেনা ঘুম, কেটে যায় নির্ঘুম রাত। বহু ব্যাস্ত দুটি হাত এখন ডরমেটরির চার দেয়ালে বন্ধি, সবার কপালেই এখন দুঃচিন্তার ভাজ, কি জানি, কি হয়। পাশের রুমের ভাইটি করোনা পজেটিভ, আতঙ্কে কাটছে প্রতিটি মুহুর্ত, আমি কি রক্ষা পাবো এই ভাইরাস থেকে। ও দিকে ফোন দিতে বা রিসিভ করতে একটু দেরি হলেই, কান্নাকাটি শুরু করে দেশের পরিবার পরিজন। সব মিলে এক রকম উদ্ধ্যেগ, উৎকন্ঠার মাঝে কাটছে আমাদের প্রতিটি ক্ষন। তাই বলে আমাদের ভেঙ্গে পরলে চলবেনা, ধৈর্য্য ধারন করতে হবে, আমাদের হতে হবে আরও বেশি শক্ত, এবং কঠোর। পরিস্থীতি যতোই খারাপ হোক, আমাদের ধৈর্য্যে হাড়ালে চলবেনা, নিজেকে শক্ত থাকতে হবে এবং সাহস যোগাতে হবে আশপাশের সকলকে, আর অবলম্বন করতে হবে সর্বোচ্চ সতর্কতা, সচেতনতা। সেই সাথে আমাদের দেশে থাকা পরিবারকেও সাহস দিতে হবে, রাখতে চিন্তা মুক্ত এবং সচেতন। ভুলে গেলে চলবেনা, একজন প্রবাসীর উপর ( উছিলায়) নির্ভর করে বেঁচে থাকে অনেকের পরিবার, আমরা সাহস দিলে, আমাদের পরিবারও থাকবে চিন্তা মুক্ত। আমরা হাল ছেড়ে দিলে, ভেঙ্গে পরবে আমাদের পরিবার। করোনা মানেই মৃত্যু নয়, এটাই বাস্তব। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমন কিন্তু বেড়েছে সুস্থতার সংখ্যাও। তাই আতঙ্কিত না হয়ে, মনকে শক্ত করুন, বুকে সাহস রাখুন এবং সর্বোচ্চ প্রার্থনা, দোয়া করুন যার হাতে রয়েছে আমাদের প্রান, সেই মহান আল্লাহর কাছে। আমরা সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করি। ভাল থাকি আমরা, ভাল থাকুক আমাদের পরিবার, ভাল থাকুক আমাদের দেশ, সেই সুভ কামনায়।
আমার সোনার বাংলা🇧🇩
আমি তোমায় ভালবাসি♥





0 Comments: