রেসিপি - '' ফ্রাইড চিকেন ''

বাসায় তৈরি চিকেন ফ্রাই কেন যেন রেস্তরাঁর মত মুচমুচে হয় না কিছুতেই । কারণটা কী ? কারণটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ । তাহলে কীভাবে তৈরি করবেন ? জেনে নিন '''' পারফেক্ট চিকেন ফ্রাই '''' তৈরি রেসিপি.....

উপকরণ :

মুরগী ১ টি ( ৪ অথবা ৮ টুকরা করা )
১ টেবিল চামচ রসুন মিহিকুচি
২ টেবিল চামচ সয়া সস
১ কাপ ময়দা
দেড় চা চামচ লবণ
গোল মরিচ গুঁড়ো ১ চা চামচ
তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালী :

- একটি বড় বাটিতে মুরগির সাথে সয়াসস ও রসুন কুচি দিয়ে ভালো মত মাখিয়ে ১-২ ঘন্টা মারিনেট করতে হবে ।
- আরেকটি বাটিতে ময়দা - লবণ - গোল মরিচ নিয়ে ভালো মত মিশিয়ে চেপে চেপে চিকেনের সাথে এই ময়দা মাখাতে হবে ।
- প্যানে তেল গরম করে চিকেন দিয়ে মিডিয়াম হিটে ২০-২৫ মিনিট ভাজতে হবে অথবা মিট থার্মোমিটার দিয়ে চেক করে চিকেনের ভেতরের তাপমাত্রা ১৬৫ ডিগ্রী হলে বুঝতে হবে চিকেন ভাজা হয়ে গিয়েছে

.

বিশেষ দ্রষ্টব্য : এরকম মজাদার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন । রেসিপি ভাল লাগলে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং আপনার বন্ধুদের কে গ্রুপ টি Invite করুন নিজে রান্না শিখুন অপরকেও শিখতে সাহায্য করুন ।

0 Comments: