আজ থেকে সিঙ্গাপুরে সার্কিট ব্রেকার (Circuit Breaker)

আজ থেকে সিঙ্গাপুরে সার্কিট ব্রেকার (Circuit Breaker)

আজ থেকে সিঙ্গাপুরে সার্কিট ব্রেকার (Circuit Breaker)

অনেকে বলছে সিঙ্গাপুর লকডাউন আসলে সিঙ্গাপুর লকডাউন নয় করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার অতিরিক্ত সতর্কতাস্বরুপ সার্কিট ব্রেকার (Circuit Breaker)  ঘোষণা করেছে। আজ (৭ই এপ্রিল) থেকে আগামী ৪ ই মে  সিঙ্গাপুরে সার্কিট ব্রেকার চলবে৷

আসুন জেনে নেই সার্কিট ব্রেকার ও লকডাউনের মধ্যে পার্থক্য পার্থক্য কি?

সার্কিট ব্রেকার (Circuit breaker) হচ্ছে চলমান কোনো কিছু হঠাৎ বন্ধ করতে পারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে৷ সরকার যেকোন সময় যেকোন প্রতিষ্ঠান বন্ধ কিংবা চালু করতে পারবে। অনেকটা সুইচিং এর মতো।

লকডাউন : পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে।প্রতিদিন হাজার হাজার লোক করোনায় আক্রান্ত হচ্ছে কিংবা অনেকেই মারা যাচ্ছে৷ঠিক তখনই লকডাউন ঘোষণা করা হয়। এটা স্বাস্থ্য কর্তৃপক্ষের ব্যবস্থা নয়। এটা প্রশাসনিক বা আইনগত বা সরকারি ব্যবস্থা। এর মানে হলো, বিমান বন্ধ, সীমানা বন্ধ, চলাচল বন্ধ। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হতে পারে। এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, নাগরিকের স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নয়। কর্তৃপক্ষ যা বলবে, তা শুনতে হবে।

(নিচে ছবি দুটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন)

0 Comments: