সুপারফাস্ট চার্জিং সহ আগামী সপ্তাহে লঞ্চ হবে Oppo Ace 2

সুপারফাস্ট চার্জিং সহ আগামী সপ্তাহে লঞ্চ হবে Oppo Ace 2

হাইলাইট

13 এপ্রিল লঞ্চ হবে Oppo Ace 2 
একই সঙ্গে লঞ্চ হবে Oppo Enco 31 ওয়্যারলেস ইয়ারবাড
40W ওয়্যারলেস চার্জিং থাকতে পারে
Oppo Ace 2 -তে থাকবে 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং প্রযুক্তি। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে Oppo। চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই ফোনের টিজার সামনে এসেছে। একই সঙ্গে থাকতে পারে 40W ওয়্যারলেস চার্জিং। 13 এপ্রিল চিনে লঞ্চ হতে Oppo Ace 2।
টিজারে জানানো হয়েছে Oppo Ace 2 তে 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। সঙ্গে রয়েছে একটি প্রশ্নচিহ্ন। অর্থাৎ সুপার ফাস্ট চার্জিং ছাড়াও এই ফোনে আরও চোখ ধাঁধানো ফিচার থাকতে পারে। অনেকে বলছেন, একই সঙ্গে এই ফোনে 40W ওয়্যারলেস ফাস্ট চার্জ সাপোর্ট থাকতে পারে।
Oppo Ace 2 লঞ্চের দিন সম্পর্কে কোম্পানির তরফ থেকে এখনও পাকাপাকি খবর না পাওয়া গেলেও 13 এপ্রিল এই ফোন বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এই ফোনের সঙ্গেই আগামী সপ্তাহে চিনে লঞ্চ হতে পারে Oppo Enco 31 ওয়্যারলেস ইয়ারবাড।

0 Comments: