আচ্ছা, আপনি কি আল্লাহ এবং ইব্রাহিম (আঃ)-এর চাইতেও বড় ঞ্জানী ?

আচ্ছা, আপনি কি আল্লাহ এবং ইব্রাহিম (আঃ)-এর চাইতেও বড় ঞ্জানী ?


আচ্ছা, আপনি কি আল্লাহ এবং ইব্রাহিম (আঃ)-এর চাইতেও বড় ঞ্জানী ? যদি আপনি বড় ঞ্জানী না হয়ে থাকেন তাহলে মুসলিম নাম বাদ দিয়ে অন্য নামে কেন পরিচয় দিচ্ছেন, কিংবা মুসলিম শব্দের সাথে অন্য কোনো নতুন শব্দ সংযোজন কেন করছেন ? অথচ আল্লাহ এবং ইব্রাহিম (আঃ) আমাদের নামকরন করেছেন (শুধুমাত্র) মুসলিম [ হাজ্জ-৭৮ ]| আপনার এই নামের পরিবর্তন বা নামের সাথে নতুন শব্দ সংযোজনের কারনে মুসলিমদের ভিতর ফেৎনা সৃষ্টি হয়েছে, যা অতিশয় হাস্যকর ব্যাপার | মুখে বলছেন কুরআন মানি কিন্তু বিশ্বাস রাখছেন আম জনতার অঞ্জ বানী, এটাকি আপনার জন্য মূর্খতা নয় ? আল্লাহ বলেন, ** এই কিতাব (কুরআন) তোমাদের জন্য স্পস্ট দলিল এবং রহমত ** [ জাসিয়াহ-২০ ] -এবার বলুন আপনি কোনটাকে ফলো করবেন, কুরআন না-কি বাপ দাদার অঞ্জ বানী ? ভালো করে ভেবে দেখুন, কুরআনের বানী মানলে আপনি হবেন মুত্তাকি আর না মানলে হতে পারেন কাফের ? আমিতো শুধুমাত্র একজন মুসলিম হিসেবে দায়িত্ব পালনকারী, কারোর জন্য হেদায়েতকারী নয় | আল্লাহ আমাদের সকলকে মুসলিম নির্ধারন করে মৃত্যু বরন করার তৌফিক দান করুক, আমিন |


0 Comments: