রাঁধে আসবে বলে এলোনা…
পোড়া মন কিছুতেই বুঝেনা…!!
মন ভালোনা মোর মন ভালোনা…,
রজনী পোহালো নেই তার পদচারণা…!!
এমন কথা ছিলোনা না রে…এমনতো হতে পারেনা…???





ও বাঁশি… বাঁশি… রে…বাঁশি…
বাঁশি রে…বাঁশি রে…বাঁশি রে…বাঁশি রে…সুরের বাঁশি রে..!!
আজ বুঝি বাঁশি তোর মন ভালোনা…!
তাই রাধার মনে প্রেম ঢেউ জাগেনা…!!
সুর উঠে এলোমেলো প্রাণ বুঝি যায় রে…!
গলেনা রাধার মন বাঁচা হলো দায় রে…!!
এমন তো কথা ছিলোনা না রে এমনতো হতে পারেনা…???





রাধে….রাধে রে…. রাধে….
রাধে… রাধে…রাধে… রাধে… বলে মন কাঁদে…!!
আয়ানের বুকেই যদি নিবে রে ঠাই…?
কেন রাখলো আমারে তার প্রেমেতে মজাই…??
ঐ বুঝি এলো রাধে নিজেরে বুঝাই রে…!
আসবে বলে রাধে রজনী পোহাই রে…!!
এমনতো কথা ছিলোনা…এমনতো হতে পারেনা…??





বাঁশি রে…বাঁশি… বাঁশি রে…
বাঁশি… বাঁশি… বাঁশি… বাঁশি… সুরের বাঁশি রে…!!
তুই কি বুঝিসনা মোর হৃদ প্রত্যাশা…?
না-কি রাই বোঝেনা তোর সুরেরই ভাষা…??
সখি গন করে কানাইর আরাধনা…!
আর কানাই মজেছে রাইর প্রেম যাতনায় …!!
এমনতো কথা ছিলোনা… না রে এমনতো হতে পারেনা..??
(জীবন বিদ্রোহী)


0 Comments: