অনেক সাধু গুরু গোঁসাইরা এই হাউজে কাউসারকে খুঁজে মা-বোনদের কাছে।এটা তাদের অজ্ঞতা।এই হাউজে কাউসার এককভাবে নারীর মধ্যে নেই।নারী-পুরুষ উভয়ের মাঝেই তা বিদ্যমান।
হাউজে কাউসার মানে,যে খাবার খেলে জীবনে আর কখনো ক্ষুধা লাগেনা।পৃথিবীতে এমন কোন খাবার নেই যা খেলে ক্ষুধা লাগেনা।এটিও একটি রুপক শব্দ।এই খাবার দেহের খাবারের কথা বলা হয়নি,বলা হয়েছে আত্নার খাবারের কথা।এই খাবার একমাত্র গুরুর কাছেই রয়েছে।গুরুর কর্ম করে আত্নার খাবার পরিপূর্ণ করতে হয়।





না জেনে,না বুঝে,ভ্রান্ত কথাবার্তা শুনে এই হাউজে কাউসারকে অনেকে খুঁজে ফেরে মা-বোনদের কাছে।তাদের এহেন জ্ঞানবুদ্ধি দেখে হতবাক হয়ে যাই।।





★এডভোকেট রফিক আল চিশতি নিজামী★


0 Comments: