প্রিয় সুন্নি মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ, হাদিস শরীফে প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক্কানী রব্বানী সুন্নি ওলামায়ে কেরামদেরকে নবীগণের উত্তরাধিকারী হিসেবে আখ্যায়িত করেছেন। আর নবীগণ কোন দিনার বা দিরহাম রেখে যাননি, নবীগণ তাদের ইলমই মিরাস হিসেবে রেখে গেছেন,
সুতারাং যে ব্যক্তি তা গ্রহণ করেছে সে বিপুল সম্পদ অর্জন করেছে। এজন্যই তো আমাদের রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন হক্কানী রব্বানী সুন্নি আলেমেদ্বীনের ইন্তেকাল হওয়া মানে পুরা একটা জাহানের মৃত্যু হওয়ার নামান্তর। হাদিস শরীফের এই বাণী অনুযায়ী এরকম একজন আলেমেদ্বীন হচ্ছেন আমাদেরই সুন্নিয়তের মহারত্ন বিশিষ্ট আলেমেদ্বীন মুনাযারে আহলে সুন্নাত, গহিরা এফ.কে বহুমুখী কামিল মাদরাসার সম্মানিত প্রধান ফকিহ্ এবং চট্টগ্রাম আগ্রাবাদ বাদামতলী শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আমার খুব শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ সলিমুল্লাহ আলকাদেরী ( মঃ জিঃ আঃ ) হুজুর দীর্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে আসছেন। সম্প্রতি চিকিৎসকগণ অতি সত্ত্বর কিডনী সংযোজন (প্রতিস্হাপন) এর জন্য পরামর্শ দিয়েছেন। অন্যথায় বেঁচে থাকা সম্ভব নয়। আর তা করতে গেলে আনুমানিক প্রায় ৪০ লক্ষ টাকার প্রয়োজন যা হুজুরের পক্ষে বহন করা সম্ভবপর হচ্ছেনা। আর এরকম একজন সুন্নিয়তের মহারত্ন চিকিৎসার অভাবে আমাদের থেকে চলে যাবেন এটা সুন্নি দরদি কোন ব্যক্তি কামনা করেনা। তাই আসুন আমরা সবাই সুন্নিয়তের এই মহারত্নের চিকিৎসারর জন্য আল্লাহ ও তাঁর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের সন্তষ্টির নিয়তে পবিত্র এই মাহে রমজান মাসে এগিয়ে আসি যে মাসে একটা নফল সাওয়াবের কাজ করলে ফরজের সমান সাওয়াব আর ফরজের সাওয়াব সত্তরগুণ বেশি পাওয়া যায়। আল্লাহ তা'য়ালা আপনাদেরকে উত্তম প্রতিদান দিক। আমিন।চুম্মা আমিন




0 Comments: