শানে মুর্শীদঃ ‘মুর্শীদ’ আরবী শব্দ। এর অর্থ হচ্ছে পথপ্রদর্শক।

শানে মুর্শীদঃ ‘মুর্শীদ’ আরবী শব্দ। এর অর্থ হচ্ছে পথপ্রদর্শক।


শানে মুর্শীদঃ ‘মুর্শীদ’ আরবী শব্দ। এর অর্থ হচ্ছে পথপ্রদর্শক। আর আর ফার্সি ‘পীর’ শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ জ্ঞানী। আর পারিভাষিক অর্থে ‘পীর’ হচ্ছেন এমন বয়োজ্যেষ্ঠ জ্ঞানী ব্যক্তি যিনি মানুষকে আল্লাহ্ ও রাসুল ﷺ এর অনুসৃত পথ দেখাবেন। তাই পীরকেও ‘মুর্শীদ’ বলা হয়। খেলাফত ব্যতীত কেউ পীর হতে পারেনা। অবশ্য ভণ্ডপীরের কোন খেলাফত নেই,আছে শয়তানের ঠেলাফত। পীরের কাছে বাইয়াত গ্রহণ করা হয়। আর যিনি বাইয়াতে রাসুল(ﷺ) গ্রহণ করেন তাঁকে বলা হয় মুরীদ। উপযুক্ত পীর সাহেব তাঁর পীরের কাছ থেকে খেলাফত পেয়ে থাকেন। তাঁর পীর তাঁর পীরের কাছ থেকে; এভাবে খেলাফতের ধারা রাসুল সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। খেলাফতের এই ধারার তালিকাকে শাজরানামা বলা হয়।





খেলাফত সম্বন্ধে রাসুল ﷺ বলেনঃ
গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৬০/ আম্বিয়া কিরাম ('আঃ)
হাদিস নম্বরঃ ৩৪৫৫
বণি ইসরাঈলের নাবীগণ তাঁদের উম্মাতকে শাসন করতেন। যখন কোন একজন নাবী ইন্তেকাল করতেন, তখন অন্য একজন নাবী আঃ তাঁর স্থলাভিসিক্ত হতেন। আর আমার পরে কোন নাবী নেই। তবে অনেক খলীফাহ্ হবে। সহাবাগণ আরয করলেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাদেরকে কী নির্দেশ করছেন? তিনি বললেন, তোমরা একের পর এক করে তাদের বায়‘আতের হক আদায় করবে। তোমাদের উপর তাদের যে হক রয়েছে তা আদায় করবে। আর নিশ্চয়ই আল্লাহ্ তাঁদেরকে জিজ্ঞেস করবেন ঐ সকল বিষয়ে যে সবের দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছিল। (মুসলিম ২২/১০ হাঃ ১৮৪২) (আধুনিক প্রকাশনীঃ ৩১৯৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩২০৬)





‘মুর্শীদ’ সম্পর্কে আল্লাহ্ বলেনঃ
আল্লাহ যাকে সৎপথে চালান, সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনও তার জন্যে ‘মুর্শীদ’ ( পথপ্রদর্শনকারী) ও সাহায্যকারী পাবেন না। (সুরাঃ কাহাফ-১৭)
রাসুলে পাক ﷺ
এর পরেও আল্লাহ্ প্রত্যেক জাতির নিকট পথপ্রদর্শক তথা নায়েবে নবী পাঠাবেন বলে ইংগিত দিয়েছেন। আল্লাহ্ বলেনঃ আপনার কাজ তো ভয় প্রদর্শন করা-ই এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্যে পথপ্রদর্শক রয়েছে। (সুরাঃ রাদ-৭)
উদাহরণ হিসেবে আমরা বলতে পারি,ভারত বর্ষে এসেছেন হজরত খাজা মঈনুদ্দি চিশতী আজমেরি সানজেরি রহঃ। বাংলার জমিনে হজরত শাহজালাল ইয়ামেনী মুজাররাদী রহঃ প্রমুখ। তাঁদের উসিলাতেই আমরা এদেশে ইসলাম পেয়েছি। তাঁরা প্রত্যেকেই ছিলেন খেলাফত প্রাপ্ত ‘মুর্শীদ’ নায়েবে নবী ﷺ।


0 Comments: