আদম হল দম বিহিন। যে দম বিহিন আদম তিনিই প্রভু বা মুর্শিদ, যার খাতিরে মানবের জন্ম। আসলে আদম কি? আদম মানব দেহের একটা স্বত্বা যাহার নিজস্ব চলন ক্ষমতা আছে আর তার দ্বারাই মহান রাব্বুল আলামিন জগতের সৃষ্টি জগত বহাল রাখছেন। বড় আফসোসের বিষয় হল আমরা আল্লাহ রাসুল ও ধর্মের কোন রুপক সামনে আনতে সবাই নারাজ। তাই দিনে দিনে এই সকলই কাল্পনিক জগতে উপনিত হয়েছে। যারা বাস্তববাদী ওলি আওলিয়া তারাও সমাজকে রক্ষা করতে সামাজিক মিল রেখেই লিখে গেছেন, যার কারনে ঐ রাস্তায় না গিয়ে সেসব দলিল বুঝা খুবই কঠিন ব্যপার। আমার ৩৩ বছর গভেষনা করে দেখলাম যে, মানুষে সর্বপ্রথম ধর্মই চিনে না বা বুঝে না। যতক্ষণ মানুষে ধর্মকে না চিনবে ততক্ষণ মানুষে আল্লাহ রাসুল কখনই চিনবে না। তাই একজন আল্লাওয়ালার কাছে গিয়া প্রথমে ধর্ম চিনা দরকার। কেননা ধর্মের ভিতরেই আল্লাহ রাসুলের অবস্হান।
উম্মতে নবি।





0 Comments: