"সহ্য করতে শিখ্ । যে সয় সে বয়, যে না সয় সে নাশ হয় । সংসারে থাকতে গেলে বিপদাপদ, রোগ-শোক জরা-মৃত্যু এ গুলো আছেই-সহ্য করতে হবে । ওরে, সময় থাকেনা, সে চলে যাবেই । আজ বিপদাপদে হাবুডুবু করছিস্, অস্হির না হয়ে সহ্য কর্, দুদিন পরে একই বিপদাপদ থাকবেনা । আজ তোকে যে মিথ্যা নিন্দা করছে, দুদিন পর সেই তোর গুণকীর্তন করবে । আজ যে তোর সর্বনাশ করবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কয়দিন পর হয়তো সেই তোর শ্রেষ্ট বন্ধু হবে । রোগ, শোক আপদ, বিপদ, এগুলো নিজেরই কৃতকর্মের ফল । ঘুমন্ত মনকে জাগাবার জন্য এগুলো দরকার । দয়াল যা করেন সমস্ত মঙ্গলের জন্য- এই ভাব মনে রাখলে সহ্য করা সহজ হয় । মনে একটা বল রাখবি, বিশ্বাস রাখবি,-আমার পেছনে দয়াল খাড়া আছেন, ভয় চিন্তা কিসের-রোগ, শোক, আপদ বিপদ-আমার কি করতে পারে ? দয়ালের দান মনে করে, হাসিমুখে সব সহ্য করতে হয় । মনে রাখবি, সকল আপদের মূল ধৈর্যের অল্পতা"---দয়ালের উপদেশ ।।




0 Comments: