ইমামে রব্বানি হযরত মোজাদ্দেদ আলফে সানি (রহঃ)

ইমামে রব্বানি হযরত মোজাদ্দেদ আলফে সানি (রহঃ)


ইমামে রব্বানি হযরত মোজাদ্দেদ আলফে সানি (রহঃ) সকল তরিকার কামালিয়াত অর্জন করেছিলেন । সব শেষে হযরত খাজা বাকি বিল্লাহ (রহঃ) এর কাছে গ্রহণ করেন নকশ বন্দিয়া তরিকা । তিনি ছিলেন দ্বিতীয় সহস্রাব্দের মোজাদ্দেদ বা সংস্কারক । সংস্কারের মহান কর্মকাণ্ডের অনুকুল হিসেবে নকশবন্দিয়া তরিকাই ছিল তাঁর কাছে অধিক গুরুত্ব বহ। মকতুবাত শরীফের ( মক তুবাতে ইমামে রাব্বানি ) বহু স্থানে নকশবন্দিয়া তরিকার প্রশংসা করেছেন তিনি । কলব গোপন । শয়তানও গোপন। গোপন স্থানে গোপন শত্রু বসে থাকে । তাকে উৎখাত করতে গেলে তো গোপন অস্ত্রই প্রয়োজন । প্রয়োজন জিকিরে খফির ( গোপন জিকির) । নখশবন্দিয়া তরিকা সুন্নতে রসুলের (সঃ) ওপর পুরপুরি প্রতিষ্ঠিত । দ্বীনের সংস্কার মানেই তো সুন্নতের পূর্ণ প্রতিষ্ঠা ।





ভারতের সেরহিন্দ শরীফে ইমামে রব্বানি হযরত মোজাদ্দেদ আলফে সানি (রহঃ) এর পবিত্র মাজার অবস্থিত ।


0 Comments: