দাড়িঁ, টুপি,পাগড়ি,জুব্বা এসবের শিক্ষা খুব ভালো করে নিলাম নবী(সঃ) কাছ থেকে।

দাড়িঁ, টুপি,পাগড়ি,জুব্বা এসবের শিক্ষা খুব ভালো করে নিলাম নবী(সঃ) কাছ থেকে।


কলাগাছ
★★★
প্রবাদ আছে আঙ্গুল ফুলে কলাগাছ। এটা শুধু প্রবাদ নয় বাস্তবতাও বটে। আমরা সবাই জানি নবী(সঃ) যখন খাদিজা(রঃ) বিয়ে করেন তখন তার সকল বিষয় সম্পত্তি গরিব দিনহীন লোকের মাঝে বিতরন করে দিয়েছিলেন। পরের দিন কি খাবেন সে টুকু খাবারও রাখেননি নবী কামলেওয়ালা। এমন কি তার নামে কোন যায়গা জমিও লিখিত নেই। এটা নবীর পূর্ণ ভালোবাসা।
দাড়িঁ, টুপি,পাগড়ি,জুব্বা এসবের শিক্ষা খুব ভালো করে নিলাম নবী(সঃ) কাছ থেকে। কিন্তু বস্তুত কোন প্রকার ধন দৌলত থাকা যাবে না এমন শিক্ষাটা মাথায়ই আসেনি মুসলিম নাম ধারিদের। যদি এই শিক্ষা থাকতো তবে আজ কোন হুজুর,মাওলানা,মুফতি,পীর তাদের কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকার কথা নয়। আলিশান রাজকিয় বাড়ী -গাড়ী এ সবের কোন প্রশ্নই আসতো না। সুদ হারাম মুখে বলি কিন্তু ব্যাংকে টাকা রেখে সুদ খাই ইন্টারেস্ট নাম দিয়ে। আবার ব্যাংকের নাম ও ইসলামি ব্যাংক! মসজিদে নামাজ শেষে বাটিতে দান করি শত টাকা মসজিদ নির্মানে দান করি হাজার টাকা অথচ মসজিদ থেকে বের হয়ে দেখি কতো ভিখারী, অনাথ শিশু যাদের দান করি দুই টাকা কিন্তু তাদের পুনর্বাসনের জন্য কোন কল্পনাই আসেনা মাথায়। এই কি শান্তি!!! নবী(সঃ) তো কখনো এমন শিক্ষা দিয়ে যান নি! ধর্মের জলে পুন্য স্নান করে শুদ্ধ হওয়া গেলে তাহলে আর বাহির পানে চোখ মেলার কি প্রয়োজন। স্নান করো, পাথরে চুমা খাও, বেশি টাকা দান বক্সে রাখো আর সোজা সর্গে যাও।এমন সার্থপরতা যদি ইসলাম হয় তবে এমন ইসলাম ভেঙ্গে নতুন করে গড়তে হবে।।





সৈয়দ_কৃষ্ণা


0 Comments: