"শয়তান আমাকে কুপথে না নিলে,, কুপথে আমি যেথাম না কোন কালে "
- হে আমার ভন্ড প্রবৃত্তি! তাকাও তোমার নিজ যোগ্যতার পানে। শয়তান যে যোগ্যতা হাসিল করিয়াছে, তাও কি আছে নি তোমার মাঝে? আমি বলি; ইবলিশ-শয়তানের কাছ থেকেও তোমার অনেক কিছুই শিখার বাকি আছে।। জাত, কুল, মান, সবই দিয়াছে বিসর্জন, তবু দেয়নি শির আল্লাহ ব্যতীত অন্য কাহারো কাছে। দন্ড সরূপ সানন্দে দুজাহানের অভিসম্পাত নিয়েছে তব মাথে। শত দোষের বোঝা নিয়েও ঘাড়ে, নীতিচ্যুত হয়নি কবু ঐ মাওলার প্রেমে পড়ে।
ওহে আমার কামুক প্রবৃত্তি! যাচাই করে দেখ,, প্রভুর তরে এমন প্রেমের টান আছে নি তোমার হৃদ মাজারে? মাওলার লাগি এত বড় ত্যাগ করার দুঃসাহস আছে কি তোমার বক্ষ - পাজরে?
যদি সাহস নাহি পাও, যদি নিজেকে হারাও শয়তানের কাছে ; তবে মাখলোকে আশরাফ হওয়ার কি যোগ্যতা তোমার আছে? তুমি মানুষ, এই কথা কে বলে? প্রকৃতই তুমি মানুষ হলে, নিজেকে কখনো জড়াতেনা শয়তানের শিকলে।। তুমি প্রকৃত ভন্ড, প্রকৃত প্রতারক, শুদ্ধ কর নিজেকে মাওলার প্রেম অনলে।।




0 Comments: