পীরের সন্তান পীর হয়, এটা নিয়ে এত প্রশ্ন কেন ?

পীরের সন্তান পীর হয়, এটা নিয়ে এত প্রশ্ন কেন ?


ডক্টরের ছেলে ডক্টর না হলেও, কিছু না কিছু জানে !





গায়কের ছেলে গায়ক না হলেও , গান গাইতে জানে !





চাষীর সন্তান চাষা না হলেও , চাষ সম্পর্কিত ভাল জ্ঞান রাখে !





তাহলে পীরের সন্তান পীর হয়, এটা নিয়ে এত প্রশ্ন কেন ?





আমি ব্যক্তিগত ভাবে মানতে নারাজ যে পীরের সন্তান পীর হবে   !  পীর হবে কর্মগুনে , আমি নিশ্চিত জ্ঞান এবং কর্ম কারো পৈত্রিক সম্পতি নয়, নিজে নিজে তা অর্জন করতে হয় !





তবে এটাও অস্বীকার করার উপায় নেই পীরের সন্তান একবারে কিছুই জানেনা , একজন হক্কানী পীরের হাতে লক্ষ লক্ষ মানুষ সত্যের সন্ধান খোঁজে পায় সেখানে তার নিজের সন্তান পথ হারা হবে কেমন করে ?





খেলাফত প্রাপ্ত হোক বা না হোক তার কাছে একজন আশেকের জন্য রয়েছে  অফুরন্ত জ্ঞান ভান্ডার তাতে কোনো সন্দেহ নেই !





তবে জগত বড়ই রহস্যময় , আল্লাহ কাকে কোন কাজের জন্য সৃজন করেছেন তা শুধু তিনিই জানেন , তিনি চাইলে পীরের সন্তানকেও চুর বানাতে পারে আবার চুরের সন্তানকে পীর , 





তাই এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা তরিকা পন্থি ভাই বোনদের মধ্য যেন বিবাদ-দ্বন্দ্ব না হয় সেদিকে সবার লক্ষ রাখা উচিত !


0 Comments: