প্রিয় বুজুর্গ বন্ধু গন মুল ঘটনা বিশ্লেষণ করার আগে এই ফেইসবুকের বাস্তবতা বলি, যার ইন্টারনেট আছে সেই এই ফেইসবুকে আসতে পারে, কোন যোগ্যতার মাপকাঠি নেই, যেমন কালাধলা, লম্বা খাট, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী মুরখ, ধনী গরিব, শহরে গ্রামীণ নেই কোন ধর্ম বা ভাষা, প্রথম সারি দেশ ত্রিতিয় সারি দেশ। অথচ এক একটা পোস্ট তাদের জন্য আয়নার মত, তারা কমেন্ট করলেই সেই পোস্টের আয়নায় তারা নিজেকেই তিনি প্রকাশ করেন।।
ইসলাম কাদের জন্য, এই মানব জাতির জন্য আর এই মানব জাতি কয়ভাগে বিভক্ত, নিসন্দেহে নারী পুরুষ। আমরা এর আগের পোস্ট গুলোতে বিশ্লেষণ করেছি এক আল্লাহই এই সমস্ত মানব জাতির লালন পালন করেন। ধর্ম জাতি রঙ এগুলো আমরাই তৈরি করেছি। নাহলে ভিন্ন ভিন্ন ধর্ম মতে এক এক জন করে স্রস্টা থাকত আর দুনিয়ার ক্ষমতা লাভের জন্য উনাদের মাঝে যুদ্ধ থাকত। কিন্তু আমরা ভিন্ন ভিন্ন স্রস্টার মধ্যে সে রকম কিছু দেখিনা যা দুনিয়া জোড়া ভিন্ন ভিন্ন ধর্ম অনুসারীরা একে অপরের সাথে শত্রুতা পোষণ করে খুন করে আল্লাহর বান্দাকে তা দেখি । যা তিনি একই প্রকিয়ায় সবাই কে দুনিয়ায় মুখ দেখান।।
বাস্তব সত্যিকার ইসলাম --- যা আমরা যুক্তি সহকারে আগে বিশ্লেষণ করেছি যে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের হেতু, আর কি ছিল সেই ইসলাম। সেই নর নারীর সাংসারিক বাস্তব সম্মত জীবন বিধানই ছিল ইসলাম। যাতে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে আর বেচে থাকে মানব সভতা। কারণ আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী নন। আর তাই আগের নবি রাসুলদের সাংসারিক পাই যা কোরানে বলা আছে।। নিচে লিনক দেয়া হবে সেই কালজয়ী, মানব জাতিকে বাচিয়ে রাখার আল্লাহর ও নবী র ইসলামের।। আর সেই ইসলামের মধ্যেই আছে কালেমা, রোজা ও হজ্জও যেমন আমরা বিশ্লেষণ করেছি সালাত ও যাকাত। সেগুলো খুব ই গুরুত্বপূর্ণ গোপনীয়।
আধাত্মিকতা --- ইহাই যদি মুল ভিত্তি হত আল্লাহ লাভের তবে কোন, নবী রাসুল এমনকি আমাদের রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সংসারী হতেন না। আর এর থেকেই প্রতিয়মান হয় যে নারী বিমুখি যে কোন সাধনাই নারী জাতীর জন্যে, সমাজের, সংসারের জন্য এক ভয়াবহ ভীতি ও হুমকি আর তা একারণেই যে এতে মানব সৃষ্টি লীলা বাহত হয়।। আর আল্লাহর ও নবীর ইসলাম সমর্থন করে না।
তবে হা, একদল ছিল আছে থাকবে যারা যে কোন উপায়েই হউক তাদের কাম প্রবিত্তি হারিয়ে ফেলে শুধু আত্মার বলে আল্লাহর সান্নিধ্য লাভ করার প্রয়াসে লিপ্ত হত৷ আর তারাই আল্লাহর আউলিয়ারুপে প্রকাশ পান। আর ইহা যদিও ইসলামের সংসার পালন নাও করে তবুও তারা আল্লাহর সান্নিধ্য লাভ করে কেননা তাদের কাছ থেকে সমাজ সংসার নিরাপদ থাকে। তাই ইহা এক আধাত্মিক সংজোগ যা তার কাম ক্ষমতা রুধ করে নারীর প্রতি বিমুখ করে তুলে। এটা খুবই অসাধারণ বিষয় যেখানে গেলে আপনার পাশে পড়ে থাকা এক বিরাট পাথর খন্ড দেখে, আপনার মনে যেমন সেই পাথর কে মাথায় নেবার ইচ্ছা জাগেনা ঠিক তাদের মনেও নারী কে দেখে কোন খায়েশ জন্ম নেয় না। তাদের হাতের তালুতে দেখতে পান সমগ্র অস্তিত্ব, তিনি দুনিয়ায় থেকেও বাস করেন আরশ মহলে। সামনে বসে থাকা মানুষ মুখ খোলার আগেই তিনি বুঝতে পারেন কি বলবে। তার চলার পথে প্রতিটি ক্ষেত্রেই তিনি দেখতে পান কেরামত ও আল্লাহর উপস্থিতি।।
এই বুজুর্গ যদি কেউ আগে লাভ করে থাকেন তিনি বাস্তব সত্য সংসারী ইসলামে না প্রবেশ করাই শ্রেয়। আবার যিনি বাস্তব আল্লাহর ইসলাম নিয়ে সংসার করছেন তার জন্যও এই আধাত্মিক পথে পা না বাড়ানোই শ্রেয়; কেননা দুটোই নারী সমাজ তথা শিশু ও সংসারের জন্য ভীতি ও হুমকি।।
মুদ্দা কথা হল, আপনাকে ঠিক করতে হবে আপনি কোন পথে যাবেন আর তা আপনার নিজ যোগ্য তা অনুসারে। আর উভয় রাস্তায় যে সফল হবার সপ্ন দেখেন সেটাই রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাওলা আলী আঃ মদদ এর পথ।। কিন্তু আজ যারা সংসার করছেন অথচ ইসলাম না জেনে, করছেন নারী জাতিকে অসন্মান তারাই মুলত আল্লাহর ও রাসুলের ইসলাম বহির্ভূত এবং ইসলামের শত্রু ।। কেননা তাদের জিজ্ঞেস করেন ইসলাম কি কাকে বলে, কি জিনিস। তারা চিন্তা করে বলবে ইসলাম মানে, নামাজ রোজা হজ্জ যাকাত করে শান্তি। আচ্ছা ঠিক আছে, কিসের শান্তি দেশের, জাতির, সমাজের, সংসারের, পরিবারের।
এই হাজার বছরের সেই মিথ্যা ইসলাম পালন করে কথিত মুসলিম দের মধ্যে শান্তি এসেছে কি,না আসেনি। আজ তাদের মধ্যে মসজিদে মারামারি করে, মসজিদ মাদ্রাসার নামে, ইসলামি বয়ানের নামে পয়সা কামাই। আর বয়ানে নারী অর্থাৎ মা জাতিকে অসন্মান করে বয়ান করে। এর থেকে স্পষ্ট যে কেন এখনো এই সমাজে সংসারে অশান্তি। কেননা একটা দেশের শান্তির ভিত রচিত হয় পরিবার থেকে, পরে সমাজে পরে দেশে।। আর সেই নিজের জন্ম দাতা পিতামাতাকেই অসন্মান করে মিথ্যা ইসলাম শিখি তবে সমাজ, দেশ ও জাতির শান্তি কবে আসবে। যে শান্তির ভিত রচিত হবে স্বামী স্ত্রী তে ঘরে আর সে শান্তিই প্রকাশিত হয়ে পড়বে সমাজে, দেশে আর এটাই মহান মালিক আল্লাহ ও তার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম শান্তি। ঘরে অশান্তি করে কথিত নামাজ রোজা করে কোন ফল দেবেনা, একমাত্র অশান্তি ছাড়া। তাই হে সাধারণ মুসলিম আপনারা সত্যিকার আল্লাহ ও রাসুলের ইসলামের ছায়াতলে আসুন, ইসলামের সত্যিকার শান্তি জানুন ও মানুন।। যে ইসলাম ঘরে শান্তি আনতে পারে না সে ইসলাম সমাজ, দেশে শান্তি এনে দিতে পারেনা।।
এখানে আজ ইসলামের দুটি ধারাই প্রকাশ করা হল, মনে হয়না আর এবিষয়ে আর লিখা প্রয়োজন। আপনারা ভাল থাকুন। সত্য ধারণের সময় আপনার জীবনের শেষ দিন অবধি, তাই মিথ্যা ফেলে ধীরে ধীরে সত্যতার পথে হাঠুন। জয়গুরু, জয় দয়াময়।।
-প্রাচীন কবি.।।
https://www.facebook.com/groups/149857195659964/permalink/393920134587001/




0 Comments: