
আপনি কি কলা খাওয়ার পর এর খোসা ফেলে দেন? তাহলে জেনে নিন এর ব্যবহার। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ে প্রতিবেদন বের হয়েছে।আপনাদের সামনে প্রতিবেদনটি তুলে ধরা হলো।
চামড়া দিয়ে তৈরি বিভিন্ন জিনিস পরিষ্কার করুন :পালিশের জন্য কলার খোসার চামড়া খুব ভালো কাজ করে। কারণ এর আর্দ্রভাব খুব উপকারি। চামড়ার জুতাসহ যেকোনো ধরণের চামড়ার জিনিস আপনি পালিশ করতে পারবেন।
আপনার ঘরে রাখা গাছগুলো পরিষ্কার করতে পারবেন :কলার খোসায় যে তেল আছে সেটা আপনার ঘরে রাখা গাছগুলোর পাতার উপর একটা চকচকে প্রলেপ তৈরি করবে। ফলে পাতায় কোনো ময়লা জমবে না।
আপনার দাঁতে কোনো দাগ থাকলে দাঁত সাদা করুন :কলার খোসায় প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম থাকে যা খুব তাড়াতাড়ি দাঁতের দাগ দূর করতে পারে। কলার খোসা দিয়ে দাঁত ঘষে ধুয়ে ফেলুন। দাঁতের এনামেল সাদা ও ঝকঝকে হয়ে যাবে।




0 Comments: