পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরে বলে দিন-রাত হয় এবং একবার নিজ অক্ষের চার দিকে ঘুরে আসতে এর সময় লাগে ২৩ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। এই গতিকে আহ্নিক গতি বলা হয়। কিন্তু পৃথিবীর এই ঘুর্ণনবেগ স্থির নয় বরং সময়ের সাথে এই গতি হ্রাস পাচ্ছে। বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন প্রতি একশ বছরে পৃথিবীর ঘুর্ণনগতি ১.৫ মিলিসেকেন্ড হারে হ্রাস পায়। অতীতে তাই পৃথিবীর আহ্নিক গতি কম ছিলো এবং আরো অল্প সময়ে দিন পার হয়ে যেত। ১০ কোটি বছর আগে পৃথিবীতে যখন ডাইনোসরের রাজত্ব ছিলো তখন পৃথিবীতে ২৩ ঘন্টায় একেকটি দিন হতো। আগামী ১০ কোটি বছর পরে একেকটি দিন হবে ২৫ ঘন্টায়।
পৃথিবীর আহ্নিক গতির এই হ্রাসের কারন হচ্ছে জোয়ার-ভাটা। মূলতঃ চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার-ভাটা হয় এবং যেহেতু চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে তাই জোয়ার-ভাটার দিকও প্রতিদিনই কিছুটা পরিবর্তিত হয়। কিন্তু পৃথিবী যেহেতু নিজ অক্ষের চারদিকে চাঁদের চেয়ে অনেক দ্রুত ঘুরে তাই জোয়ার ভাটার ঘুর্ণন ধীর হওয়ায় তা পৃথিবীর গতিতে কিছুটা বাধার সৃষ্টি করে। এই কারনেই পৃথিবীর ঘুর্ণনগতি হ্রাস পায়।




0 Comments: