আমাদের দেশে যাত্রীবাহী বাসের মধ্যে ৬ টা সংরক্ষিত মহিলা আসন আছে৷ কিন্তু জানি না কেন কিছু পুরুষের এই ৬ টা আসনের দিকে আলাদা আক্রোশ কাজ করে!!!





আজকের একটা ঘটনা শেয়ার করি।





অফিস থেকে ফেরার পথে আমার অফিস ট্রান্সপোর্ট আমাকে গুলিস্তান ড্রপ করে। আমি ওখান থেকে আবার বাস ধরি। যথারীতি বাসে উঠলাম। বাসের ডানপাশের সামনের ৬ টা সীট সংরক্ষিত আসন বিধায় আমি পিছনের দিকে বসলাম।





খেয়াল করলাম দুইটা মধ্যবয়সী পুরুষ বাসে উঠেই ডানপাশের মহিলা আসনে বসে গেলো।





একটু পরই একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে উঠল বাসে৷ সে পুরুষ দুজনকে বলল আংকেল পিছনে গিয়ে বসুন এটা মহিলা সীট৷





কিন্তু পুরুষ দুইজনই সীট ছাড়তে নারাজ।





মেয়েটা প্রতিবাদ করল কিন্তু ওরা উলটো বাজে রিয়েক্ট করল।





অবাক হয়ে দেখলাম বাসের আর কেউ প্রতিবাদ করল না। পিছন থেকে আরেকজন বলে উঠল, মেয়েরা যখন পুরুষের সীটে বসে!! তার সাথে তাল মিলিয়ে আরেকজন বলে উঠল মেয়েদের বেশী সুযোগ দেওয়া হচ্ছে। এদের জন্য ৬ টা আসন এদেরকে এই ৬ আসনের বাইরে বসতে দেওয়া হবে না, প্র‍য়োজনে দাঁড়িয়ে যাবে।





তখন বাধ্য হয়েই উত্তর দিতে হলো যে, ৫০ সীটের বাসে মাত্র ৬ টা সংরক্ষিত আসন মহিলাদের দিবেন তাতেই আপনাদের এত জ্বলছে!!





পাশ থেকে একজন বলে উঠল যে মহিলারা না সমান অধিকারের কথা বলে তাহলে আবার সংরক্ষিত আসন কেন?





আমি কইলাম যে, ভাই মেয়েরা ত আর ছেলেদের পাশে বসে কোমড়ে চিমটি কাটে না, ইচ্ছে করে পুরুষের দিকে শরীর এলিয়ে দেয় না। তাই তাদের প্রাইভেসির জন্যই এই সংরক্ষিত আসনের ব্যবস্থা।





কন্ট্রাকদারকে ডেকে কইলাম, ভাই লিখে রাখলেন সংরক্ষিত আসন কিন্তু এখন চুপ করে আছেন যে?





কন্ট্রাকদারের কথায় অবাক হলাম খুব! সে কইল, ভাই এই লিখাটা না থাকলে পুলিশ মামলা দেয়।





এবার পাশ থেকে আমাকে রীতিমত আক্রমণ করে কইল, মেয়ে দেখলে হিরো সাজতে চায়, নারীপ্রীতি দেখায়।





আমার উত্তর ছিল, হ্যা নারীপ্রীতি অনেক আমার কারন আমার জন্মধাত্রী একজন নারী এবং আমার অর্ধাঙ্গীনি যে হবে সেও একজন নারী।





এবার একজন ভদ্রলোক বলে উঠলো যে নারীরা এত দুর্বল হলে বাইরে বের হয় কেন, লোকাল বাসে উঠতে আসে কেন!!





আর কিছু বলতে পারলাম না, এতগুলো তথাকথিত পুরুষের ভীরে বড্ড অসহায় ছিলাম।





আচ্ছা নারীরা কি আসলেই দুর্বল!!





নারীরা দুর্বল হলে একটা সন্তানকে নয় মাস গর্ভে ধারণ করে কিভাবে??





ভেবে দেখো পুরুষ, নারী না থাকলে এই দুনিয়াতে তুমি আসিতে কোন পথে?





পুরুষ; শিক্ষিত হও মননে, নীতিতে, আদর্শে।


0 Comments: