একটি উট একঘন্টার সিকি ভাগের মধ্যে ১০০ লিটারের বেশি পানি পান করে ফেলতে পারে। পান করার পর এই পানি যায় কোথায়? না উটের কুঁজে পানি জমা থাকে না। পানি পানের পর তা রক্তনালীতে এবং পাকস্থলির অংশ বিশেষে সঞ্চিত হয়। কুঁজের মধ্যে জমা থাকে চর্বি। মরুভূমিতে খাদ্যের দুঃষ্প্রাপ্যতার কারনে এরা কুঁজের মাধ্যমে চর্বি হিসেবে খাদ্য সঞ্চয় করে রাখার জন্য অভিযোজিত হয়েছে। তবে চর্বি যখন খরচ হয় তখন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বেশ খানিকটা পানিও উৎপন্ন হয়। উটের কুঁজে সঞ্চিত চর্বির মাধ্যমে তারা একটানা দুই সাপ্তাহ না খেয়ে কাটাতে পারে। উটের কুঁজ থলে সদৃশ বস্তু। যখন এগুলো ভরা থাকে তখন দৃঢ় ও খাড়া অবস্থায় থাকে। খাদ্য নিঃশেষ হয়ে আসলে ক্রমশঃ নেতিয়ে পড়তে দেখা যায়।


0 Comments: