নেকড়ে বাঘের সাক্ষ্য মদিনা মনোয়ারার কোন এক পাহাড়ী এলাকায় এক রাখাল ছাগল চড়াতে ছিল। হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে ছাগলের পালের ভিতর ঢুকে একটি ছাগল নিয়ে পালিয়ে যাচ্ছিল। রাখাল ধাওয়া করে বাঘ থেকে ছাগলটি উদ্ধার করলো। বাঘ যখন দেখলো যে ওর শিকারটা কেড়ে নিয়ে নিল, তখন এক টিলার উপর উঠে সুস্পষ্ট ভাষায় বাঘটি বলতে লাগলো, ওহে রাখাল! আল্লাহ আমাকে রিজিক দিয়েছিলো কিন্তু আপসোস! তুমি তা আমার থেকে ছিনিয়ে নিলে। রাখাল বাঘকে কথা বলতে দেখে বিস্মিত হয়ে বললো আশ্চর্য ব্যাপার! বাঘও কথা বলে! বাঘ পুনরায় বললো, এর থেকে অধিক আশ্চর্যের বিষয় হলো মদিনা শরীফে এমন এক মহান ব্যক্তি রয়েছেন যিনি তোমাদেরকে যা কিছু হয়েছে এবং যা কিছু হবে মোট কথা আগের পরের সব বিষয়ের খবর দেন কিন্তু তোমারা উঁনার প্রতি ঈমান আননা। রাখাল লোকটি ছিলো ইহুদী। বাঘের মুখে সাক্ষ্য শুনে খুবই প্রভাবিত হলো এবং হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এঁর বারগাহে হাজির হয়ে মুসলমান হয়ে গেল। ( মিশকাত শরীফ, ৫৩৩ পৃষ্ঠা)
সুবহানআল্লাহ্!!




0 Comments: