আজ আমরা কতটা অসাহায় হয়ে পড়েছি প্রকৃতির কাছে!

আজ আমরা কতটা অসাহায় হয়ে পড়েছি প্রকৃতির কাছে!

আজ আমরা কতটা অসাহায় হয়ে পড়েছি প্রকৃতির কাছে!
#আজ আমার ছোট মেয়েটা হঠাৎ আসরের পর প্রসাব জনিত সমস্যার কারনে খুব অসুস্থ হয়ে পড়ে।নারায়ণগঞ্জ এর পপুলার সহ বেশ কয়েক জায়গায় যোগাযোগ করেও ব্যার্থ হই।এমন কি নারায়ণগঞ্জ পপুলারের নাম্বারটা পর্যন্ত ডিসকানেক্ট দেখাচ্ছিলো।ছোট মানুষ, ওর আর্তনাথে আরো বেশী ভেঙে পড়ি।
আল্লাহর অশেষ মেহেরবানিতে,আমাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মানিত আর এম ও ডাঃ দিপু স্যার'কে ফোন দিলে,স্যার কুইক রেসপন্স করে ফোনে আমাকে পরামর্শ ও ঔষধ প্রেসক্রাইব করে।তার গাইডলাইন ফলো করি।আল্লাহর অশেষ রহমতে ওর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
কৃতজ্ঞতা রইলো স্যারের প্রতি।তার আন্তরিকতায় আমার মেয়েটা কিছুটা সুস্থ হয়েছে।
পরিশেষে বলতে হয়, যে সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল এতদিন ব্যবসা করছেন তারা আজ এই ক্রান্তি লগ্নে পালিয়ে বেড়াচ্ছেন।
সরকারের নিকট আকুল আবেদন,সেনাবাহিনী নিয়োগ করে প্রতিটা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তার উপস্থিতি নিশ্চিত করুন,স্বাস্থ্য বিধি অনুসরন করে।না হয় লকডাউন করেও লাভ হবে না।
পপুলার সহ যারা শত শত কোটি বানিজ্য করে আজ ঘাপটি মেরে বসে আছেন।ইতিহাস তাদের ক্ষমা করবে না।
আমার মতো এমন অসংখ্য পরিস্থিতির স্বীকার আজ লাখো জনগন।
সেই মুহূর্তে আমার পরম করুনাময় আল্লাহর দরবারে দু-হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করেছি।আল্লাহ তুমি সেটা দান করো।ওকে এই যন্ত্রণা হতে মুক্তি দাও।
আল্লাহর কাছে শুকরিয়া হাজারো কোটি,ধীরে ধীরে মেয়েটা সুস্থ হয়েছে,প্রসাব ক্লিয়ার হতে শুরু করে।
সবার সন্তানের জন্য দোয়ার দরখাস্ত রইলো।

0 Comments: